গত কয়েকদিন পর পর বৃষ্টির কারণে নেমে এসেছে কলকাতা শহরের পারদ। কিন্তু আদ্রতা থেকে রক্ষা পায়নি শহর কলকাতা। শনিবার বিকেল বেলায় চার জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, মেদিনীপুর, ঝাড়গামে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া হতে পারে বলে জানানো হয়। কিন্তু তিন জেলায় ঝড় বৃষ্টি হলেও কলকাতায় তেমন হয়নি। বৃষ্টি না হলেও ঝড়ের দাপট ছিল কলকাতায়। যার ফলে আজও ভ্যাপসা গরম শহর কলকাতা জুড়ে।
এর মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য সুখবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী দু-তিন দিনের মধ্যে কালবৈশাখী সম্ভাবনা রয়েছে সেখানে। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
উত্তরের জেলাগুলোতেও আগামী তিন দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়াই রয়েছে। আগামী দু-তিন দিন কালবৈশাখী সম্ভাবনা রয়েছে। বিকেল হলে কোথাও কোথাও বইতে পারে ঝড়ো হাওয়া। তবে দিনের বেলায় তাপমাত্রার কোন পরিবর্তন হবে না। থাকবে ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দু-তিন দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই কোথাও। তবে রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI