রাজ্যে দিন দিন বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। আর এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সরকার। পরিস্থিতি মোকাবিলায় সরকারের পক্ষ থেকে যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে, শনিবার সাংবাদিক বৈঠকে একথা জালালের মুখ্যসচিব রাজীব সিনহা। ইতিমধ্যেই করোনা পরিস্থিতি মোকাবেলায় কলকাতা শহরের রাস্তায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স। কলকাতায় ন’টি হটস্পট জোন চিহ্নিত করা হয়েছে। সেসব জায়গায় পুলিশি নজরদারি আরো কড়াকড়ি করা হয়েছে।
মুখ্য সচিব রাজীব সিনহা এদিন নবান্নে সাংবাদিকদের জানান রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ১৭৮ । রাজ্যে নতুন করে করোনা সংক্রামিত হয়েছেন ২৩ এবং মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১২। তবে ৭ জন আবার সুস্থ হয়ে বাড়িও ফিরেছেন। তিনি বলেন রাজ্য সরকার পরিস্থিতির ওপর নজর রাখছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে অতি সংবেদনশীল বা হটস্পট জায়গা গুলি চিহ্নিত করা হয়েছে। সেখানে পুলিশি নজরদারি আরো কড়াকড়ি করা হয়েছে। কলকাতার রাস্তায় নামানো হয়েছে কমব্যাট ফোর্স।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI