এবার এনআরএস হাসপাতালে খোঁজ মিললো এক করোনা আক্রান্ত প্রসূতির। হাসপাতাল সূত্রে খবর গত সোমবার ওই মহিলার পুত্র সন্তানের জন্ম দেয়। কিন্তু তারপর থেকেই তার শরীরে জ্বর, সর্দি, কাশি না কমায় তার সোয়াব পরীক্ষার জন্য পাঠানো হয়। আর বুধবার সেই রিপোর্ট আসে। রিপোর্টে গৃহবধূর করোনা পজিটিভ পাওয়া যায়। রিপোর্ট পজিটিভ আসার পরেই দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এন আর এস হাসপাতাল কর্তৃপক্ষ। সঙ্গে সঙ্গে সদ্যোজাত শিশু ও তার মাকে এম আর বাঙ্গুর হাসপাতাল কোভিড-১৯ চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয়।
এদিকে রিপোর্ট পজিটিভ আসার পরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় হাসপাতালে লেবার রুম সহ গাইনি ওয়ার্ড। সম্পূর্ণ স্যানিটাইজেশানের পরেই খোলা হবে লেবার রুম ও গাইনি ওয়ার্ড। সোমবার লেবার রুমে প্রায় তিন ঘন্টা ছিলেন এই গৃহবধূ। সেই সময় আরও ৬ জন প্রসূতি ছিলেন সেখানে। প্রত্যেককেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের সকলকে আইসোলেশন পাঠানো হয়েছে। তাদের নমুনা পাঠানো হবে পরীক্ষার জন্য। এছাড়াও কোন কোন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা সেই গৃহবধূর সংস্পর্শে এসেছেন এবং কোন কোন রোগীর আত্মীয় পরিজন সেই গৃহবধূর সংস্পর্শে এসেছেন তাদের সকলকে চিহ্নিত করা হচ্ছে। এবং ওই গৃহবধূর পরিবারের লোকজনদের চিহ্নিত করা হয়েছে। তাদের সকলকেই কোয়ারেন্টাইনে পাঠানো হবে বলে খবর।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI