শুভ পহেলা বৈশাখ ১৪২৭। আগামীকাল পহেলা বৈশাখ। আজ কথাটা মনে করিয়ে না দিলে হয়তো কারো মাথায়েই থাকতো না যে কাল বাঙালির পহেলা বৈশাখ। কারণে অন্য বছরের মত এবছর নেই চৈত্র সেল। নেই কেনাকাটার ধুম। এখনো পর্যন্ত সেই মেজাজটাই উধাও। নেই লক্ষ্মী গণেশ পুজো। সমস্ত কিছুই যেন এক গভীর অন্ধকারে।
এবছর করোনা আতঙ্কের জেরে বেহাল পয়লা বৈশাখ। এমন পয়লা বৈশাখ বাঙালি আগে কখনো দেখেছে বলে মনে হয় না কারো।
পয়লা বৈশাখ মানেই হালখাতা, দোকানে দোকানে লক্ষ্মী গণেশ পুজো,মিষ্টিমুখ। তবে লকডাউনের সংকটে নতুন লাল খাতা কিনে উৎসব এখন চিন্তারও অতীত। লকডাউনের জেরে শুনশান কলকাতার বৈঠকখানা মার্কেট থেকে শুরু করে বিভিন্ন বাজার। এই কম্পিউটারের যুগে এই লাল হিসেবের খাতার চাহিদা কম থাকলেও এ বছর যেন পুরোপুরি তার কৌলীন্য হারিয়েছে। চাহিদা কম থাকলেও পহেলা বৈশাখ অক্ষয় তৃতীয়ায় খোঁজ পড়তো লাল কাপড়ে মোড়ানো খাতার, কিন্তু এ বছর আর তা হচ্ছে না। করোনা আতঙ্কে লকডাউনের জেরে সবই যেন আজ ম্লান হয়ে গেছে।
হালখাতার বাজারে এবার কার্যত লালবাতি। বিক্রি নেই লাল খাতার, বিক্রি নেই লক্ষ্মী গণেশের মূর্তিও। কারণ অনেক জায়গাতেই দোকান বন্ধ। কোথাও কোথাও আবার দোকান খোলা থাকলেও খদ্দের আস্তে পারছে না।
সংকটের মধ্যেই আসছে নতুন বছর ১৪২৭। সব রোগের ভয়াবহতা কাটিয়ে নতুন দিনের আশায় দিন গুনছে বাঙালি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI