রাতের অন্ধকারে রেশনের চাল গম পাচার হচ্ছিল। সেই চাল গম পাচার করতে গিয়ে গ্রামবাসীদের কাছে হাতেনাতে ধরা পরল রেশন ডিলার। ঘটনাটি ঘটেছে নদীয়ার বাদকুল্লায়।
স্থানীয় সূত্রে জানা গেছে বাদকুল্লা মোড়ের জালালখালি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের কাছে এক রেশন ডিলার রাতের অন্ধকারে স্থানীয় মুদিখানা দোকানে রেশনের চাল ডাল পাচার করছিল। সেই সময় ধরে ফেলে গ্রামবাসীরা। আগেই অভিযোগ ছিল এই রেশন ডিলার এলাকার কিছু অসাধু ব্যবসায়ীর কাছে চাল ডাল বিক্রি করতো। রবিবার রাতে যখন রেশন সামগ্রী পাচার হচ্ছিল তখন এলাকার একজন মানুষ প্রথমে দেখতে পান। দেখতে পেয়ে মাল সমেত ধরে ফেলেন রেশন ডিলার আনন্দ কুমার পাল কে। তারপর ওই এলাকার কিছু অসাধু ব্যবসায়ী ও রেশন দোকান মালিক প্রথমে সেই গ্রামবাসীকে মারধর করে বলে অভিযোগ। কিন্তু হাতাহাতির সময় চিৎকার শুনে ছুটে আসেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের আসতে দেখে পালিয়ে যান সেই অসাধু ব্যবসায়ীরা। কিন্তু মাল সমেত ধরা পড়ে যান রেশন ডিলার আনন্দ কুমার পাল। রেশন পাচারের খবর পেয়ে গ্রামবাসীরা উত্তেজিত হয়ে যান। পরে ঘটনাস্থলে কোতোয়ালি থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আনন্দ কুমার পাল নামে রেশন ডিলার কে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। স্থানীয়দের দাবি সরকারের তরফ থেকে নির্দিষ্ট পরিমাণে চাল-গম দিলেও এই রেশন ডিলার সেই সমস্ত চাল-গম সাধারন মানুষকে ঠিক হতে দিতেন না। রেশনের সমস্ত মাল স্থানীয় মুদি দোকানে বেঁচে দিতেন। ফলে প্রথম থেকেই সন্দেহ ছিল রেশন ডিলারের ওপর, এবার হাতেনাতে ধরা পড়ে গেল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI