গোটা বিশ্বে মারণ ভাইরাস করোনা মহামারী রূপ নিয়েছে। ইতালি, ফ্রান্স, আমেরিকা সহ ভারতেও থাবা বসিয়েছে এই মারন ভাইরাস। ভারতীয় প্রতিদিন হু হু করে বাড়ছে মৃত এবং আক্রান্তের সংখ্যা। এই মারন ভাইরাস প্রতিরোধে বদ্ধপরিকর কেন্দ্র সরকার। সেই জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের ডাক দিয়েছে। তবে রাস্তায় নেমে বা সমাবেশ করে নয়। বরং ঘরের মধ্যে থেকেই করোনার বিরুদ্ধে যুদ্ধে অসংখ্য দেশবাসীকে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
গোটা বিশ্বের পাশাপাশি করোনার বিরুদ্ধে একজোট হয়ে লড়ছে আমাদের দেশ ভারতবর্ষও। দেশের এই কঠিন সময়ে প্রধানমন্ত্রী সকলকে করোনা মোকাবেলায় একসঙ্গে প্রস্তুত থাকতে বলেছেন। প্রধানমন্ত্রী রবিবার রাত ৯ টায় ৯ মিনিট ধরে সকল দেশবাসীকে করোনার বিরুদ্ধে লড়তে বিদ্যুতের আলো নিভিয়ে, টর্চলাইট, ফোনের লাইট, মোমবাতি কিংবা প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন। কারণ একটাই শুধু ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীরা নন, করোনা মোকাবেলায় সকল দেশবাসী, আমরা সবাই একসঙ্গে রয়েছি। তবে এর মধ্যে বিশেষ সাবধান বাণী শোনাচ্ছে কেন্দ্রীয় তথ্য-সম্প্রচার মন্ত্রক।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে “করোনা মোকাবিলায় সকলে একসঙ্গে ঘরে বসে প্রদীপ বা মোমবাতি জ্বালান, তবে অবশ্যই কিছু বিধিনিষেধ মেনে। প্রদীপ বা মোমবাতি জ্বালানোর সময় কেউ হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন না”। কারণ একটু অসাবধানবশত স্যানিটাইজার আমাদের জীবনে বড় বিপদ ডেকে আনতে পারে। কারণ প্রায় ৬০ থেকে ৭০ ভাগ অ্যালকোহল থাকে এই স্যানিটাইজার গুলিতে। এছাড়াও নানারকম রাসায়নিক পদার্থও থাকে। যেগুলি দাহ্য শীল। আগুনের সংস্পর্শে আসলে জ্বলে উঠতে পারে। এক কথায় বলা যায় যে কোন ধরনের হ্যান্ড স্যানিটাইজারই হলো দাহ্য পদার্থ। তাই মোমবাতি বা প্রদীপ জ্বালানোর সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI