গতকাল বিকাল ৫ টা থেকে লকডাউন ঘোষণা হওয়ার পরেও মানুষ রাস্তায় বেরিয়েছে। সেই জন্য আজ সকাল থেকেই সক্রিয় ছিল বীজপুর এর পুলিশ প্রশাসন। আজকে সকালেও কাঁচরাপাড়া বাজারগুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো।
লকডাউন উপেক্ষা করেই কিছু মানুষ আজও রাস্তায় নামে। সকালের দিকে কাঁচরাপাড়া স্টেশন রোডের সমস্ত দোকান বন্ধ থাকলেও কিছু মানুষকে স্টেশন রোডে জমাট বেঁধে গল্প করতে দেখা যায়। এছাড়া কাঁচরাপাড়া শহরের প্রাণকেন্দ্র গান্ধীমোড়ে ফলের দোকানের আশেপাশে কিছু মানুষকে অযথা ঘোরাঘুরি করতে দেখা যায়। সকালের দিকে কাঁচরাপাড়া মন্ডল বাজার, মতি বাজারে মুদিখানার দোকান গুলোতে ভিড় ছিল চোখে পড়ার মতো। লকডাউন অবস্থা থাকা সত্ত্বেও অন্য আর পাঁচটা দিনের মতো দোকানিরা জমিয়ে ব্যবসা করে যাচ্ছিল। অন্যদিকে লক্ষী সিনেমা, বাগমোড় অঞ্চলেও যত্রতত্র মানুষের জমায়েত লক্ষ্য করা যায়। বাগমোড় অঞ্চলেও সকালের দিকে বাজারে সমস্ত মুদিখানার,ফলের দোকানে ভিড় লক্ষ্য করা যায়।
কিন্তু এর পরেই সক্রিয় হয় বীজপুরের পুলিশ প্রশাসন। অনুরোধের পর কাজ না হয়, লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের জগদ্দল, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর সহ সব জায়গাতেই কঠোর হয় পুলিশ। পুলিশ কঠোর হতেই বেশ কিছু দোকান বন্ধ হয়ে যায়। এদিক-ওদিক অযথা ভিড় করে দাঁড়িয়ে থাকা লোকদের ওপর লাঠিচার্জ করতে শুরু করে পুলিশ। ফাঁকা করে দেওয়া হয় সমস্ত এলাকা ।
করোনা মোকাবিলায় ইতিমধ্যেই কেন্দ্রের মহামারী আইন কার্যকর করেছে রাজ্য সরকার। সেই আইনে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর অনুচ্ছেদে কথা উল্লেখ রয়েছে। যেখানে বলা হয়েছে, লকডাউন উপেক্ষা করলে সর্বাধিক ৬ মাসের কারাদণ্ড অথবা ১ হাজার টাকা জরিমানা বা কারাদণ্ড ও জরিমানা উভয় হতে পারে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI