বাংলা হান্ট ডিজিটালঃ চিন ও পাকিস্তানের ঘুম উড়িয়ে রাতের অন্ধকারেই অগ্নি-৫-এর ( Agni-V) সফল উৎক্ষেপণ করল ভারত। ৫ হাজার ৫০০ কিমি দূরে লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা মন্ত্রকের এক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। অরুণাচল প্রদেশে তাওয়াং সংঘর্ষের (Tawang Clash) পরই এই উৎক্ষেপণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরো পড়ুন- আপাতত পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি নয়, শুভেন্দুর করা মামলার শুনানিতে নির্দেশ হাইকোর্টের
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, আজ সাফল্যের সঙ্গে নাইট ট্রায়াল শেষ করেছে অগ্নি ৫। যার পাল্লা ৫০০০ কিলোমিটারের বেশি।

গত বছরই অগ্নি-৫-এর সফল উৎক্ষেপণ করেছিল ভারত। তখনই ভারতীয় মিসাইলের আওতায় চলে এসেছিল চিনের রাজধানী বেজিং। এবার ওড়িশা থেকে রাতের অন্ধকারেও উৎক্ষেপণ সফল হল।
প্রসঙ্গত, গত ৯ ডিসেম্বরই অরুণাচলের তাওয়াংয়ের (Tawang) কাছে ইয়াংসে এলাকায় দু’দেশের সেনা সংঘর্ষে জড়ায় বলে খবর। তাতে জখম হন কমপক্ষে ২০ থেকে ৩০ জন ভারতীয় সেনা। তবে কারোর মৃত্যু হয়নি বলে জানা গিয়েছে। এনিয়ে বিবৃতিও দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার মধ্যেই এবার অগ্নি ৫ এর পরীক্ষায় সফল হল ভারত।

এদিকে গত বছর ভারতের অগ্নি ৫ এর মহড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল চিন। এটি ভূমি থেকে ভূমি ব্যালিস্টিক মিসাইল। তবে কি সেই মিসাইলের সফল মহড়ায় ঘুম উড়েছিল চিনের?
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI