করোনা আতঙ্কের জেরে এবার বাতিল করা হলো সিবিএসই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। তার সাথে বাতিল করা হলো সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির পরীক্ষাও। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে বৃহস্পতিবার থেকেই দশম এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিলেও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশ (CBSE)।
দেশে হু হু করে ছড়াচ্ছে মারণ নোভেল করোনা ভাইরাস। ইতিমধ্যেই ভারতে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ কাছাকাছি। করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। দেশের মধ্যে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ মহারাষ্ট্রে। তাই ছাত্র-ছাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই বৃহস্পতিবার এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল CBSE বোর্ড। ৩১ শে মার্চের পর পরীক্ষা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। বুধবারই সিবিএসই দশম শ্রেণীর সব পরীক্ষা শেষ হয়েছে। তাই এই নিয়ম কার্যকর হচ্ছে কেবলমাত্র সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরিক্ষার ক্ষেত্রে।
প্রসঙ্গত বুধবার এ নিয়ে বৈঠক করেন সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং কেন্দ্রীয় মানবসম্পদ মন্ত্রকের আধিকারিকরা। তারপরই পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৩১ শে মার্চের পর পরীক্ষার পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI