আগামীকাল সকালেই পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ভুবনেশ্বর AIMS-এ নিয়ে যাওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। সেখানে নিয়ে গিয়ে প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে তদন্তকারী অফিসারকে রিপোর্ট দিতে হবে। এই মর্মে আজ রবিবার রাতেই নির্দেশ বিচারপতি বিবেক চৌধুরীর।
আরো পড়ুন- নাকা চেকিং করার সময় বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করলো ইংরেজবাজার থানার পুলিশ
আগামীকাল সকালেই অ্যাম্বুলেন্সে করে এসএসকেএম হাসপাতাল থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন তিনি (HC directs to take Partha Chatterjee to bhubaneswar ) ৷ সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ভুবনেশ্বরে পৌঁছবেন তৃণমূলের মহাসচিব ৷ সঙ্গে থাকবেন এসএসকেএম হাসপাতালের ডাক্তার ও পার্থ চট্রোপাধ্যায়ের আইনজীবী। ভুবনেশ্বর এইমসে পার্থর প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা করে বেলা 3টের মধ্যে রিপোর্ট দিতে হবে তদন্তকারী অফিসারকে ৷ হাইকোর্টে সিঙ্গল বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে ইতিমধ্যেই ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন পার্থর আইনজীবী ।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী ও এসএসকেএমে’র হাসপাতালের চিকিৎসককেও রিপোর্ট দিতে হবে ৷ তদন্তকারী অফিসার সেই রিপোর্ট পাঠাবেন ব্যাঙ্কশাল আদালতের বিচারককে । এই আদালতেই চলছে মামলাটি ৷ রিপোর্ট পেয়ে কাল বিকেল 4টের সময় ব্যাঙ্কশাল আদালতেই মামলার শুনানি হবে । তখন পার্থ যাতে ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারেন সেটা সুনিশ্চিত করবেন তদন্তকারী অফিসাররা । কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী এই নির্দেশ দিয়েছেন।
নির্দেশ দিতে গিয়ে বেশ কিছু কড়া মন্তব্যও করেন বিচারপতি ৷ তিনি জানান, যখনই রাজনৈতিক প্রভাবশালীদের এই ধরনের তদন্তের মুখোমুখি হওয়ার প্রয়োজন পড়ছে বা তাঁদের ডাকা হচ্ছে, তখনই প্রভাবশালীরা রাজ্যের অন্যতম সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে গিয়ে আশ্রয় নিচ্ছেন। এটা অত্যন্ত দূর্ভাগ্যপূর্ণ বিষয় । এটা চলতে থাকলে রাজ্যের হাজার হাজার ছেলেমেয়ে যারা যোগ্যতা থাকার সত্তেও টাকার লেনদেনের কারনে সুযোগ পাননি । তাঁদের প্রতি সুবিচার করা হবে না।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI