মালদা: প্রকাশ্য দিবালোকে দুষ্কৃতী তাণ্ডব। আগ্নেয়াস্ত্র হাতে প্রকাশ্য দাদাগিরি। দাবি মতো ২০ লক্ষ টাকা না দেওয়ায় এক ব্যবসায়ীকে বন্দুকের বাট দিয়ে মারধরের অভিযোগ। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইংলিশ বাজার থানার যদুপুরের কেঁচুয়াহি এলাকায়। আক্রান্ত ব্যবসায়ী মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে আক্রান্ত ব্যবসায়ীর নাম ফারুক হোসেন। আক্রান্ত ব্যবসায়ীর অভিযোগ, ওই এলাকায় ছয় বিঘা জমি ক্রয় করেছেন তিনি। জমি ক্রয় করার পর থেকেই স্থানীয় সমাজবিরোধী দুষ্কৃতীরা তোলাবাজি আদায়ের জন্য লক্ষ লক্ষ টাকা দাবি করে। মঙ্গলবার দুপুরে জমি মাপা মাপির সময় আচমকা আতাউর শেখ,ফিরোজ শেখ সহ দলবল আগ্নেয়াস্ত্র এবং হাঁসুয়া নিয়ে তার উপর চড়াও হয়। বন্দুকের বাট দিয়ে মাথায় মেরে তাকে প্রাণে মারার চেষ্টা করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে এই ঘটনার তদন্ত শুরু করে ইংলিশ বাজার থানার পুলিশ ইতিমধ্যে একজনকে আটক করেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI