মালদা- বোমাবাজিকে ঘিরে উত্তপ্ত মালদার কালিয়াচকের ১৭ মাইল নাসিস টোলা এলাকায়। বোমার আঘাতে গুরুতর জখম এক ব্যক্তি। চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। আহত ব্যক্তির নাম আতাউর সেখ বয়স(৫৩)বছর। পেশায় একজন টোটো চালক। পরিবারই রয়েছে স্ত্রী রফিলা বিবি তিন মেয়ে ও পাঁচ ছেলে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল এলাকায় সন্ধ্যা থেকেই ঈদ উপলক্ষে প্রতিযোগিতামূলক খেলা চলছিল। সেই খেলাকে কেন্দ্র করেই আতিউর সেখের ভাইপো সেরাজ সেখ কে মারধর করার অভিযোগ উঠে অভিযুক্ত সুলতান শেখ কালু শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। সেই গন্ডগোল কে কেন্দ্র করেই এলাকায় চলে ব্যাপক বোমাবাজি। বোমাবাজির সময় আতিউর শেখ নিজের বাড়ির ছাদে ঘুমাচ্ছিলেন। বোমার আঘাতে তিনি গুরুতর জখম হন।
আরো পড়ুন- একুশে জুলাইয়ের প্রস্তুতি সভাকে কেন্দ্র করে মালদায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
পরিবারের দাবি সময় এলাকায় প্রায় ৫০ থেকে ৬০ টি বোমা ফাটানো হয় সেই গন্ডগোল কে কেন্দ্র করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কালিয়াচক থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে গতকাল রাতেই দুইজনকে কালিয়াচক থানার পুলিশ আটক করে। ঘটনার পর থেকেই এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে। ঘটনায় অভিযুক্তদের বাড়ি থেকে ব্যাপক আকারে বোম উদ্ধার করেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI