মুকুল রায়ের হাত ধরে যোগ দিয়েছিলেন গেরুয়া শিবিরে। প্রায় ৩ বছর সেখানে কাটানোর ফের ঘাসফুলে ফিরলেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা। নানুরে আজ তৃণমূলের এক কর্মী সম্মেলনে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন বীরভূমের এই বিজেপি নেতা।
একুশের বিধানসভা নির্বাচনের পর একে একে ঘরে ফিরেছেন মুকুল রায়, রাজীব বন্দ্যোপাধ্যায়, অর্জুন সিংয়ের মতো ঘরছাড়া তৃণমূল বিধায়ক-এমপিরা। এবার ঘরওয়াপসি হল বীরভূমের গদাধর হাজরার।
আরো পড়ুন- স্বপ্নপূরণ! বাংলাদেশে পদ্মা সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর নানুর বিধানসভা আসন থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন গদাধর হাজরা। জয়লাভ করে বিধায়কও হয়েছিলেন। ২০১৬ সালে ফের নানুর আসন থেকে নির্বাচনে লড়াই করেন। কিন্তু সিপিএমের কাছে পরাজিত হন। এরপর ২০১৯ সালে মুকুল রায়কে অনুসরণ করে দিল্লি গিয়ে কৈলাস বিজয়বর্গীয় হাত ধরে বিজেপিতে যোগ দেন একসময়ের অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ গদাধর হাজরা।
সম্প্রতি বীরভূম জেলা সভাপতির নির্দেশে অঞ্চলে অঞ্চলে শুরু হয়েছে তৃণমূলের কর্মী সম্মেলন। শনিবার নানুরের কীর্নাহার ২ নম্বর অঞ্চলের কর্মী সম্মেলন অনুষ্ঠাতি হয়। সেখানেই তৃণমূল নেতা অভিজিত্ সিনহা ও বোলপুর লোকসভার সাংসদ অসিত মালের হাতে থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন।
তৃণমূলে ফিরেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে সরব হয়েছেন গদাধর। প্রাক্তন বিজেপি নেতা এদিন বলেন, ‘দিলীপ ঘোষের কথা শুনে বিজেপিতে সোনা খুঁজতে গিয়েছিলাম। কিন্তু পাইনি । বিজেপি একটা হিজড়ের দল। কেউ বিজেপি করবেন না।’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI