আজ দোল উৎসব। দোলা ও হোলি উৎসবে রঙ বা কেমিক্যাল থেকে বাঁচতে এখন ভেষজ আবিরেই ভরসা রাখেন অনেকে। কিন্তু বাজার চলতি এই ভেষজ আবির কতটা নিরাপদ? কি বলছেন বিশেষজ্ঞরা আসুন জেনে নিই।
দোল মানে অশোক পলাশে নিজেকে রাঙিয়ে দেওয়ার দিন। সবার রঙে রঙ মিলানো দিন। কিন্তু এই রঙেই লুকিয়ে থাকে নানা বিপদ। বাজার চলতি বেশির ভাগ রঙেই থাকে নানান ধরনের কেমিক্যাল। যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। তাই বিপদ মুক্ত হতে লোকে কেনে নানান ধরনের ভেষজ আবির।
ইন্ডিয়ান সোসাইটি অফ লেড আওয়ারেনেস রিসার্চের বিজ্ঞানীরা সম্প্রতি এমনই কলকাতার বাজার থেকে বিক্রি হওয়া ভেষজ আবিরের নমুনা পরীক্ষা করে তাজ্জব বনে গেছেন। পরীক্ষায় দেখা যাচ্ছে যেখানে আবিরে সিসা বা লেদের মাত্রা শূন্য থাকা উচিও, সেখানে প্রতি কেজি আবিরে সীসার মাত্রা ৪২ পর্যন্ত পাওয়া গেছে। এই সিসা শরীরে গেলেই সর্বনাশ।
বিশেষজ্ঞরা বলছেন এই সীসা আমাদের শরীরে গেলে নানা ধরনের সমস্যা হবে। যেমন কনস্টিপেশন হবে, শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কমবে, কিডনি খারাপ হবে, শরীরে ক্যালসিয়ামের মাত্রা কমে যাবে, এমনকি আইকিউ লেভেল পর্যন্ত খারাপ হতে পারে। এছাড়া ও নিউরোলজিক্যাল নানান ধরনের সমস্যা হতে পারে।
১০০ শতাংশ ভেষজ আবির বলে বাজারে যা বিক্রি হচ্ছে তা আসলে পুরোটাই নকল। বাজার ছেয়ে গেছে নকল ভেষজ আবিরে। দেদার বিকোচ্ছে নকল ভেষজ আবির। বাজার থেকে এই সমস্ত রঙ শরীরে পড়া মাত্রই বিপদ ডেকে আনা। তাই বিপদের আগেই সতর্ক হোন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI