মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ফেসবুকে অশালীন মন্তব্য করেছেন রোদ্দুর রায় (Roddur Roy)। সেই মন্তব্যের প্রেক্ষিতে শুক্রবার দুপুরে সিঁথি থানায় অভিযোগ দায়ের করল উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেস। এদিন দুপুরে কলকাতা পুর সংস্থার ২ নং ওয়ার্ডের পক্ষ থেকে তৃণমূল নেতা সৃজন বোস ও কয়েকজন কর্মী-সমর্থক সিঁথি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ, ‘শুধু কুরুচিকর মন্তব্য নয়, অশ্রাব্য ভাষায় মুখ্যমন্ত্রীকে গালিগালাজ করা হয়েছে।’
এর আগেও একাধিকবার ওই ব্যক্তি অশালীন মন্তব্য করেছেন। এবার তাঁকে গ্রেফতারের দাবি জানিয়ে অভিযোগ দায়ের করে তৃণমূল। এ প্রসঙ্গে উল্লেখ্য, কেকে কলকাতায় থাকাকালীন, তাঁকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেন সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচী। তাঁর এই মন্তব্যের পরদিনেই আকস্মিক মৃত্যু হয় কৃষ্ণকুমার কুন্নথ তথা কেকের। আর এতেই রূপঙ্করের মন্তব্যের প্রেক্ষিতে ঘৃতাহুতি পড়ে। সামাজিক মাধ্যমে চরম টিটকিরির মুখে পড়তে হয় জাতীয় পুরস্কারজয়ী সঙ্গীতশিল্পী রূপঙ্কর বাগচীকে। সেই সূত্রেই একটি ফেসবুক লাইভ করেন রোদ্দুর রায়।
সেই লাইভে অশালীন এবং কটু মন্তব্য করেন রোদ্দুরবাবু। সেই মন্তব্যের তির থেকে বাদ পড়েননি মুখ্যমন্ত্রীও। আর সেই মন্তব্যের সূত্র ধরেই পুলিসে অভিযোগ দায়ের।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI