ভোপালঃ মুসলমান ভেবে বেধরক মার এক বৃদ্ধকে। এলপাথারি মারে মৃত্যু ৬৫ বছরের বৃদ্ধার। ঘটনার পরেই জানা যায় ওই বৃদ্ধ আসলে মুসলিম নয় তিনি জৈন ধর্মের মানুষ। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের মানসা এলাকার নিমাচে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও। তবে সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বাংলা হান্ট ডিজিটাল।
আরো পড়ুন- লক্ষদ্বীপ থেকে ১৫২৬ কোটি টাকার হেরোইন উদ্ধার উপকূলরক্ষী বাহিনীর
ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, বছর ৬৫-র এক বৃদ্ধকে এলোপাথাড়ি মারধর করছে এক ব্যক্তি। ওই প্রবীণের কাছে প্রথমে আধার কার্ড দেখতে চায় হামলাকারী। এ-ও জিজ্ঞাসা করে, ‘‘তোর নাম কি মহম্মদ, জাবড়া থেকে এসেছিস?’’ এর পরই ওই বৃদ্ধের গালে একের পর এক চড় মারতে দেখা যায় হামলাকারীকে। ভিডিয়োয় দেখা গিয়েছে, আচমকা হামলায় হতভম্ব হয়ে যান ওই প্রৌঢ়। তিনি হামলাকারীকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু তাতে পরিস্থিতি আয়ত্তে আসেনি। হামলাকারীর বেদম প্রহারে ওই বৃদ্ধের মৃত্যু হয়। পুলিশ ওই তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, ওই হামলাকারীকেও চিহ্নিত করা হয়েছে।
পরে জানা যায়, নিহতের নাম ভবরলাল জৈন। নিহতের মৃতদেহ শনাক্ত করেন তাঁর ভাই রাকেশ জৈন। জানা গিয়েছে, অভিযুক্ত দীনেশের স্ত্রী নিমাচের বিজেপি নেত্রী। তার বিরুদ্ধে খুন-সহ বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হয়েছে।
नफ़रत की खेती.. नीमच के मनासा में एक बुजुर्ग को मुसलमान होने के शक में बुरी तरह पीटा, जैन समाज के बुजुर्ग की जान गई, पुलिस ने पीटने वाले भाजपा नेता दिनेश कुशवाह के ख़िलाफ़ मामला दर्ज कर गिरफ़्तारी की कोशिश जारी @ABPNews @awasthis @pankajjha_ @AshishSinghLIVE @drnarottammisra pic.twitter.com/JSmJnlUoOm
— Brajesh Rajput (@brajeshabpnews) May 21, 2022

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI