আবার মাদ্রাজ হাইকোর্টের তলব ধনুষকে। ছয় বছর আগের মামলায় ফের জড়়ালেন দক্ষিণী তারকা। যে মামলায় দুই বৃদ্ধ বৃদ্ধা দাবি জানিয়েছিলেন, তাঁরা-ই ধনুষের জন্ম দিয়েছেন। বয়স্ক দম্পতির দাবি, ধনুষ তাঁদের তৃতীয় সন্তান। তামিলনাড়ুর মাদুরাই জেলার মেলুরের ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছিলেন তাঁরা। সেই মামলা নিয়ে আবার জলঘোলা শুরু হল। ২০১৬ সালে শিরোনাম দখল করেছিল এই ঘটনা।
আরো পড়ুন- বেসরকারি হাসপাতালের কর্মচারীদের হাতে আক্রান্ত সাংবাদিক! ভিডিও ভাইরাল
কী দাবি ছিল দম্পতির?
কাথিরেসান এবং মীনাক্ষীর (বৃদ্ধ বৃদ্ধার নাম) দাবি অনুযায়ী, ধনুষকে তাঁরা জন্ম দিয়েছেন। কিন্তু একাদশ শ্রেণীতে পড়াশোনা করার সময়ে ধনুষ নাকি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন চেন্নাইতে। অভিনেতা হওয়ার শখ ছিল তাঁর। তার পর থেকে আর বাড়ি ফেরেননি। কারও সঙ্গে যোগাযোগ করেননি বলেও অভিযোগ বৃদ্ধ দম্পতির। তাঁদের দাবি, তাঁদের ‘সন্তান’ মাসে ৬৫ হাজার টাকা করে পাঠালে তাঁদের সুবিধা। কারণ আর্থিক অনটনে ভুগছেন তাঁরা।
দম্পতি নাকি বহু দিন ধরে তাঁদের তৃতীয় সন্তানের খোঁজ করেছিলেন। কিন্তু সফল হননি। এক সময়ে পর্দায় ধনুষকে দেখে তাঁরা চিনতে পারেন বলে দাবি। চেন্নাইতে গিয়ে ধনুষের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু অভিনেতা নাকি দেখা করেননি।
২০১৭ সালের এপ্রিল মাসে ধনুষ সেই মামলা জিতে যান। আদালত দম্পতির আবেদন খারিজ করে দেয়। ধনুষ মেডিক্যাল পরীক্ষাও করিয়েছিলেন। কিন্তু তার ফলাফলে নির্দিষ্ট কিছু ছিল না। তামিল পরিচালক কস্তুরী রাজা এবং বিজয়লক্ষ্মীকেই নিজের বাবা-মা হিসেবে পরিচয় দিয়েছেন ধনুষ। কস্তুরী রাজা-বিজয়লক্ষ্মী এই দাবি প্রমাণের জন্য ধনুষের বার্থ সার্টিফিকেট জমা দিয়েছিলেন। আবেদনকারী বৃদ্ধ দম্পতি অবশ্য সে সব মিথ্যা বলে দাবি করেছিলেন। ২০২০ সাল পর্যন্ত এই লড়াই চলেছিল।
এ বার মাদ্রাজ হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সেই দম্পতি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI