মালদা: ২০২০ সালে বিহার বিধানসভায় টক্কর লড়াইয়ের পর এবার লক্ষ্য বাংলা। ২০২১ আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ২০০টি আসনে প্রার্থী দিতে চলেছে ভারত জাগো জনতা পার্টি (BJJP)। তার পাশাপাশি মালদা জেলার ১২ টি আসনে প্রার্থী দেবে বিজেজেপি (BJJP)। মঙ্গলবার মালদা শহরের রথবাড়ি এলাকায় একটি বেসরকারী হোটেলের কনফারেন্স রুমে সাংবাদিক বৈঠক করে এই কথা জানালেন সংগঠনের সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সিং। এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের পর্যবেক্ষক সাহানাহাজ খান, পুষ্পা সাহা, কালী সিনহা, হজরত আলী সহ রাজ্য ও জেলা নেতৃত্ব। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারত জাগো জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি বিষ্ণু সিং জানান, ক্ষমতায় আসার সময় অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। বিদেশ থেকে কালাধন ফিরিয়ে এনে প্রত্যেক জনগণের অ্যাকাউন্টে টাকা দিবেন। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার ঠকবাজ, জুলুমবাজ সরকারে পরিণত হয়েছে। লকডাউনে দীর্ঘ কয়েক মাস ঘরবন্দি ছিল মানুষ। রুজি-রোজগার অর্থনৈতিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সরকার সাধারণ মানুষের পাশে না দাঁড়িয়ে একের পর এক জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে। এরই প্রতিবাদে আগামীতে তাদের আন্দোলন। গোটা রাজ্যেই তাদের সংগঠন মজবুত। এবার তাদের টার্গেট বাংলা। ইতিমধ্যে বাংলায় ২০০ টি আসনে প্রার্থী দিবে তারা। মালদার বারোটি বিধানসভা কেন্দ্রেও প্রার্থী দেওয়া হবে। কৃষকদের পাশে থেকে কৃষি আইনের বিরোধিতায় খুব তাড়াতাড়ি মালদা থেকে বড়সড় আন্দোলন সংগঠিত করার হুমকিও দেন তিনি।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI