কোচবিহারঃ ১ কোটি ১৭ লক্ষ টাকার জাল নোট ও সোনার বিস্কুট সহ ৯ জনকে গ্রেফতার করল পুলিশ। আলিপুরদুয়ারের বীরপাড়া থেকে ফালাকাটা হয়ে আসাম যাবার পথে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ডাউয়াগুড়ি এলাকা থেকে গ্রেফতার করে ওই অভিযুক্তদের। সোমবার বিকেলে আলিপুরদুয়ারের বীরপাড়া এলাকায় দুটি বাইক ও একটি সুইফট গাড়ি দেখে ফালাকাটার ১৭/২ ব্যাটেলিয়ান SSB র আধিকারিকদের সন্দেহ হয়। কোতোয়ালি থানার সাথে যোগাযোগ করে SSB র আধিকারিকরা।তারপর কোচবিহার ১ নম্বর ব্লকের ডাউয়াগুড়ি এলাকায় তাদের অভিযুক্তদের দল টিকে ধরে ফেলে পুলিশ ও SSB র আধিকারিকরা।আসাম নম্বরের সুইফ্ট গাড়িটিকে দুটি বাইক পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিলো।গাড়ি ও বাইকের দুটিকে আটক করে প্রায় ১ কোটি ১৭ লক্ষ টাকার ২০০০ ও ৫০০ টাকার জাল নোট উদ্ধার হয়।সাথে উদ্ধার হয়েছে ১৭ টি সোনার বিস্কুটের মতো ধাতুর বস্তু। আলিপুরদুয়ার থেকে ধাওয়া করলেও শেষে কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের চেষ্টায় দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়েছে বলে খবর মিলেছে।মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে। অভিযুক্তদের ১৪ দিনের পুলিশি রিমান্ডের আবেদন জানানো হবে। কোতয়ালী থানায় সাংবাদিকদের এ কথা জানান কোতয়ালী থানার আইসি সৌমজিত রায়।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI