রাজ্যে শিক্ষক বদলি নিয়ে বিভিন্ন সময় উদ্বেগ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। যার জেরে সম্প্রতি নয়া বদলি নীতিও তৈরি করেছে রাজ্য সরকার। কিন্তু নিয়ম মেনে অন্তত ১৪ বার বদলির আবেদন জানালেও তা খারিজ হয়েছে। এমনই অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন মালদহের দুই শিক্ষক। আবেদনপত্র খতিয়ে দেখে অবশেষে তাঁদের বদলিতে ছাড়পত্র দিল হাইকোর্ট।
আরো পড়ুন- কয়েকদিনের ছুটিতে ঘুরে আসুন মিনি তিব্বত! মনোরম পরিবেশে পাবেন স্বর্গসুখ

২০১৩ সালে স্টেট লেভেল সিলেকশন টেস্টের মাধ্যমে মালদহের ভাদো বি এস হাইস্কুলে চাকরি পান কর্মশিক্ষা ও শরীরশিক্ষার শিক্ষক শরিফুল ইসলাম এবং বাংলার শিক্ষক গৌতম প্রামাণিক। শরিকুলের বাড়ি হরিশ্চন্দ্রপুরে। গৌতম থাকেন গাজলে। উভয়ের বাসস্থান থেকে স্কুলের দূরত্ব প্রায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। তাই ৫ বছর চাকরি করার পর দু’জনেই বাড়ির কাছের স্কুলে বদলির আবেদন জানান। কিন্তু অভিযাগ বদলির জন্য প্রয়োজনীয় নো অবজেকশন সার্টিফিকেটটি মিলছিল না। স্কুল পরিচালন সমিতি ওই নো অবজেকশন সার্টিফিকেট দিচ্ছিল না। সরকারি নিয়ম না মেনে এই দুই শিক্ষকের থেকে যারা অনেক পরে নিয়োগ পেয়েছেন তাঁদের নো অবজেকশন সার্টিফিকেট দেওয়া হলেও ওই দুই শিক্ষকের আবেদন বারবার প্রত্যাখ্যান করা হয়েছে বলে অভিযোগ। সব মিলিয়ে মোট ১৪ বার আবেদন করেও তা খারিজ হয় বলে অভিযোগ। মালদার জেলার স্কুল পরিদর্শক, স্কুল শিক্ষা দপ্তর , এসএসসি, এবং কমিশনার অফ স্কুল এডুকেশনের এর কাছে আবেদন জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ। শেষে দুই শিক্ষক হাইকোর্টের দ্বারস্থ হন। মামলার শুনানিতে তাদের আইনজীবী আশিষ কুমার চৌধুরী জানান, স্কুল কর্তৃপক্ষ অন্যায় ভাবে জুনিয়র সহশিক্ষকদের নো অবজেকশন সার্টিফিকেট দিলেও ওই দুই শিক্ষককে বঞ্চিত করছে। যা বদলি সংক্রান্ত নিয়মের পরিপন্থী। সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি অনিরুদ্ধ রায়ের নির্দেশ, কমিশনার অফ স্কুল এডুকেশনকে অবিলম্বে গোটা বিষয়টি খতিয়ে দেখে ওই শিক্ষকদের বদলির বিষয়টি বিবেচনা করে স্কুল সার্ভিস কমিশনকে জানাতে হবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI