মালদা, ০৩ সেপ্টেম্বর; হিন্দুদের দেবী মন্দিরে সংস্কারে এগিয়ে এলো রতুয়া তৃণমূল নেতা ইয়াসিন শেখ। চাচোল মহাকুমার রতুয়া বিধানসভা কেন্দ্রের সামসি এলাকার বহু পুরনো একটি মনসা মন্দিরের সংস্কারের জন্য ৩০ হাজার টাকার আর্থিক সহযোগিতা করলেন ওই তৃণমূল নেতা ইয়াসিন সেখ । এই মন্দির সংস্কারের ক্ষেত্রে কমিটির সদস্যদের সাথে আগামীতে আরো আর্থিক সহযোগিতা করবেন বলে জানিয়েছেন ওই তৃণমূল নেতা।
বৃহস্পতিবার রতুয়া বিধানসভা এলাকার সামসিতে প্রাচীন এই মন্দিরের যান স্থানীয় তৃণমূল নেতা ইয়াসিন শেখ । কথা বলেন মন্দির কমিটির সদস্যদের সঙ্গে। দেবী মনসার মন্দিরের ভগ্নদশা দেখেই ইয়াসিনবাবু নিজের গাঁটের টাকা খরচ করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আগামীতে এই মন্দির সংস্কারের ক্ষেত্রে আরো আর্থিক সহযোগিতা করার প্রতিশ্রুতিও দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।
উল্লেখ্য, মালদা জেলা পরিষদের জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কর্মাধ্যক্ষ পদে রয়েছেন ইয়াসিন শেখের স্ত্রী পায়েল খাতুন । রতুয়া বিধানসভা কেন্দ্রের ব্লক কমিটির অন্যতম নেতা রয়েছেন ইয়াসিন সেখ। তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সামসি এলাকার ওই মন্দির কমিটির সদস্য থেকে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
মন্দির কমিটির সদস্যদের বক্তব্য, বহু প্রাচীন এই মনসা মন্দিরে ভগ্নদশা অবস্থা তৈরি হয়েছিল। আর্থিক সমস্যার কারণেই মন্দির সংস্কার করা যাচ্ছিল না। এই সমস্যার কথা শুনেই এদিন ৩০ হাজার টাকার একটি চেক মন্দির কমিটির সদস্যদের হাতে তুলে দিয়েছেন ইয়াসিন শেখ। ভবিষ্যতে এই মন্দির সংস্কারের ক্ষেত্রে আরো টাকা দেওয়ার প্রতিশ্রুতি তিনি দিয়েছেন।
এদিন তৃণমূল নেতা ইয়াসিন শেখ বলেন , দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষদের পাশে থেকেই সামাজিক গঠনমূলক কাজ করে যাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় দলের একজন সৈনিক হিসাবে আমি এই কাজ করতে পেরে নিজেকে গর্বিত বোধ করছি। ওই দেবী মন্দির কমিটির সদস্যদের হাতে ৩০ হাজার টাকার একটি চেক তুলে দিয়েছি । ভবিষ্যতে ওই মন্দির সংস্কারের ক্ষেত্রে আরও অর্থ প্রয়োজন হলে, আমি সাহায্য করবো।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI