বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বিশ্ব যোগ দিবস উপলক্ষে ইকো পার্কে যোগাসনের অনুষ্ঠানে অংশ নেন। সেখানে দিলীপ ঘোষসহ রাজ্য বিজেপির একাধিক নেতা কর্মীরা নানান ধরনের যোগ ব্যায়ামের মাধ্যমে বিশ্ব যোগা দিবস পালন করেন। যোগ দিবস নিয়ে দিলীপ ঘোষ বলেন,”করোনা আবহে সুস্থসবল থাকতে যোগই বড় মাধ্যম। করোনা চ্যালেঞ্জ গ্রহণ করে, যোগের মাধ্যমে সকলকে সুস্থ থাকতে হবে।”
যোগ দিবসের অনুষ্ঠানে ফের বেফাঁস মন্তব্য করে ফেলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
তার উসকানিমূলক মতামতের সমর্থন টানতে নিজের মন্তব্যের সঙ্গে মহাভারতে তুলনা করেন। তার মতে শান্তির মাধ্যমে কখনো কোনো কিছু সমাধান হয় না। শুধুমাত্র হিংসাই কোনো সমস্যার সমাধানের পথ। দিলীপ ঘোষ বলেন, হিংসার মাধ্যমে প্রতিরোধে না করে কেউ যদি ভাবে, মন্ত্র জব করলেই প্রতিরোধ হয়ে যাবে। তাহলে মানুষ তাকে নির্বোধ ও কাপুরুষ ভাববে। দিলীপ ঘোষ প্রশ্ন করেন , তাহলে কি ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধ করে ভুল করেছিলেন? তিনি আরো জানান, যারা কাপুরুষ তারা ক্ষমা করে দেওয়ার কথা বলেন। হিংসা ছাড়া পৃথিবীতে কোনো দিন কোনো সমাধান হয়নি।
এদিন দিলীপ ঘোষ চীনকে নিশানা করে বলেন,”আজ যদি আমরা চিনকে হিন্দি-চিনি ভাই-ভাই বলি, তাহলে দেশের আরও কিছুটা চিন নিয়ে নেবে। যে যে ভাষায় কথা বোঝে, তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত।”
কিন্তু দিলীপ ঘোষের এই ধরনের উস্কানিমূলক মন্তব্যে চিন্তিত বাংলার শিক্ষিত মহলে। কখন আবার হিংসা সৃষ্টি হয় সারা বাংলা জুড়ে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI