সাংবাদিককে গ্রেপ্তারির পর মার! তারপর হাসপাতালে চেন দিয়ে পা বেঁধে ফেলে রাখা, সাংবাদিক নিগ্রহের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল ওড়িশার বালেশ্বরে। নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ওই সাংবাদিকের ছবি। আঙুল উঠেছে নবীন পট্টনায়েকের পুলিশের দিকে।
আরো পড়ুন- Sri Lanka: শুধু চিনের ঋণের বোঝা কাল নয়! শ্রীলংকার দেউলিয়া হওয়ার নেপথ্যে রয়েছে আরো বহু কারণ
জানা গিয়েছে, গত বুধবার ওড়িশার বালেশ্বর জেলায় এক হোমগার্ডের সঙ্গে ঝামেলার অভিযোগে লোকনাথ দালেই নামে এক সাংবাদিককে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, এর পর নীলগিরি থানায় নিয়ে গিয়ে তাঁকে ব্যাপক মারধর করা হয়। মারের চোটে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালে ভিতর ওই সাংবাদিকের কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। আর তার পরেই শুরু হয়েছে বিতর্ক। ছবিতে দেখা গিয়েছে, হাসপাতালের মেঝেতে পা বাঁধা অবস্থায় ফেলা রাখা হয়েছে ওই সাংবাদিককে।

স্থানীয় সূত্রে খবর, গত ৪ এপ্রিল নিরঞ্জন রানা নামে একজন হোমগার্ড থানায় অভিযোগ করেন যে, লোকনাথ তাঁকে গালিগালাজ করেছেন এবং হুমকি দিয়েছেন। এর পরই এই ঘটনা ঘটে। যদিও নিগৃহীত সাংবাদিকের দাবি, তাঁর এলাকায় মাদক চোরাচালান কারবার ঠেকাতে পুলিশ ব্যর্থ— এই মর্মে একটি খবর পরিবেশন করার জন্য পুলিশের রোষে পড়েন তিনি। ওই সাংবাদিক নীলগিরি থানার পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন।
Kanak TV's reporter in Balesore's Nilagiri Loknath Dalei was arrested by police, beaten up following a scuffle with a policeman and sent to hospital with his leg kept shackled to an iron bed. I strongly condemn the police action. @CMO_Odisha @DGPOdisha pic.twitter.com/2z8tBsDW8i
— Priya Ranjan Sahu (@spriyaranjan1) April 7, 2022
ওড়িশার সাংবাদিক মহল এই ঘটনার প্রবল নিন্দা করেছে। যে পুলিশ অফিসাররা এই কাজে যুক্ত, তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এই ঘটনার নিন্দা করে একটি বিবৃতি দিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI