আগামী ৮ জুন দু’দিনের সফরে বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। এখানে এসে বুথ ভিত্তিক রিপোর্ট নেবেন তিনি। আর তা নিয়েই চাপে পড়ে গেলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কারন, গোষ্ঠীকোন্দলে জর্জরিত বঙ্গবিজেপির (BJP) নিচুতলার সংগঠন ভেঙে তলানিতে পৌঁছেছে, খোঁজ নেই অধিকাংশ বুথ সভাপতির। সেখানে কী করে উত্তর দেবেন তাঁরা তা ভেবেই কপালে ভাঁজ পড়েছে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
আরো পড়ুন- ‘আমার স্ত্রী এক টাকও নেয়নি’, PPI কিট কেলেঙ্কারি নিয়ে বিরোধীদের জবাব হিমন্ত বিশ্বশর্মার
রাজ্য বিজেপির এক দাপুটে নেতা শনিবার স্বীকার করেছেন, “ওই অদৃশ্য বুথ সভাপতিরা আসলে ভূতুড়ে, অর্থাৎ কেউই বাস্তবে নেই। পুরোটাই ঘরে বসে তৈরি করা।” বাস্তবে দেখা গিয়েছে যাঁরা এখন বুথসভাপতি আছেন তাঁরা অধিকাংশই সক্রিয় নেই। আবার অর্ধেকের বেশি হদিশ নেই। তারওপর দলের মধ্যেই অবিশ্বাসের বাতাবরণও চরম আকার নিয়েছে। নেতারা কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না রাজ্য বিজেপিতে। এমন পরিস্থিতির মধ্যে ৮ জুন দু’দিনের বঙ্গ সফরে আসছেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)।
রাজ্য সফরে আসা নাড্ডাকে সক্রিয় ও নিষ্ক্রিয় বুথের তালিকা দিতে হবে। কিন্তু যাঁদের নাম রয়েছে তাঁরা অধিকাংশই বিধানসভা ভোটের পর নিষ্ক্রিয়। অনেকে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি ও কেন্দ্রীয় সরকারের একের পর রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দেওয়ার প্রতিবাদে দলই ছেড়ে দিয়েছেন। বেশ কিছু বুথ সভাপতি শাসকদলে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির এক নেতা এদিন স্বীকার করেন, “অধিকাংশের ফোন নম্বর পাওয়া যাচ্ছে না। আপাতত প্রায় ৭৮ হাজার বুথের মধ্যে আগের কমিটির (নতুন কমিটি এখনও তৈরি হয়নি) কতজন সভাপতি বাস্তবে দলে আছেন তা জানা নেই।” জে পি নাড্ডা রাজ্যে আসার আগে এই সমস্ত ভূতুড়ে বুথ সভাপতিদের হদিশ মিলবে তো, প্রশ্ন দলেই।
দলের সর্বভারতীয় সভাপতির দু’দিনের পশ্চিমবঙ্গ সফর ঘিরে এখন বিজেপির নানা গোষ্ঠীর নেতৃত্বের মধ্যে অসংখ্য প্রশ্ন, আদৌ কি অবিশ্বাসের বাতাবরন কাটাতে পারবেন নাড্ডা? পঞ্চায়েত নির্বাচনের আগে তাসের ঘরের মতো যখন ধ্বস নামছে বিজেপিতে, তখন দলের ভাঙন কি আটকাতে পারবেন বিজেপি সভাপতি? এরই মধ্যে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে তোলপাড় শুরু বিজেপিতে। তিনি দাবি করেছেন, “দলে অনুশাসনের ঘাটতি রয়েছে। তৃণমূলের চর দলে রয়েছে।” দলের নব্য ও তৎকাল নেতাদের দিকেই যে এই ইঙ্গিত, তা বিজেপি সাংসদের কথা থেকেই স্পষ্ট। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, এই বিষয়গুলি নিয়ে তিনি জগন্নাথ সরকারের সঙ্গে কথা বলবেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI