মালদা:-রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেত্রী তথা মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিঙ্কি সরকার মাহাতো। তাঁর অভিযোগ, গত বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে মিটিং-এর নাম করে হঠাৎ করে তাদের বিজেপিতে যোগদান করানো হয়। মালদা জেলা পরিষদের বর্তমান নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতোর এই অভিযোগ এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। সম্প্রতি ৩ মে মালদা সফরে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক ব্যানার্জি। ওইদিন অভিষেক ব্যানার্জীর হাত ধরে সামসি কলেজ মাঠের একটি সভায় তৃণমূলে যোগদান করেন মালদা জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো। আর তারপরেই ওই তৃণমূল দম্পতির এই বিস্ফোরক মন্তব্যে এখন জেলা জুড়ে রাজনৈতিক শোরগোল পড়ে গিয়েছে।
উল্লেখ্য, গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে মালদা জেলা পরিষদের তৃণমূলের প্রার্থী হিসেবে বামনগোলা থেকে নির্বাচিত হয়েছিলেন পিংকি সরকার মাহাতো। তাঁর স্বামী হরিহর মাহাতো জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে ছিলেন। সেই সময় জেলা পরিষদের বোর্ড গঠনের পর পিঙ্কি সরকার মাহাতোকে বন ও ভূমি কর্মধ্যক্ষ দায়িত্ব দেওয়া হয় । কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগদানের একটা জোয়ার ওঠে। সেই সময় বামনগোলার তৃণমূল নেত্রী ও তার স্বামীকে মিটিং এর নাম করে বর্তমান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এরপরই আচমকা বিজেপিতে যোগদান করানো হয়।
আরো পড়ুন- শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন সদ্য তৃণমূলে যোগদানকারী নেত্রী
বিজেপি থেকে পদত্যাগ করে অভিষেক ব্যানার্জির হাত ধরে তৃণমূলে যোগদানের পর নেত্রী পিংকি সরকার মাহাতো বলেন, আমি এখনো জেলা পরিষদের নির্বাচিত সদস্য রয়েছি। একটা সময় তৃণমূলের হয়েই রাজনীতি করেছি। তখনও শুভেন্দুবাবু তৃণমূলেই ছিলেন। এরপর আচমকা বিধানসভা নির্বাচনের আগে আমাদেরকে যোগদান করানো হয় । সেই সময় জেলা পরিষদের তৎকালীন সভাধিপতি সরলা মুর্মু সহ অনেকেই ছিলেন । যাকে বিশ্বাস করে রাজনীতি করেছিলাম , তার দ্বারাই প্রতারিত হলাম। তারপর থেকে আর শাসকদলের নেতৃত্বের সামনে মুখ দেখাতে পারে নি। নিজের ভুলটা পরে বুঝতে পেরেছি। অবশেষে দল যে আমাকে ভালবাসে তা আরেকবার প্রমাণ হয়ে গিয়েছে। আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির উপস্থিতিতে পুনরায় তৃণমূলে যোগদান করেছি।
সদ্য তৃণমূলে যোগদানকারী নেতা হরিহর মাহাতো বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করেছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সে কথাও আমরা তৃণমূলের রাজ্য নেতৃত্বকে জানিয়েছিলাম। বিজেপিতে যোগ দিয়েও কোনদিন সেই দলের হয়ে কাজ করি নি। নিজেদের গুটিয়ে রেখেছিলাম । একটা ভুল বার্তায় অনেক কিছু বদলে গিয়েছিল। অবশেষে আমাদের এইসব ঘটনার বিষয়টি জানতে পেরেই তৃণমূলের রাজ্য নেতৃত্ব দলে ফিরিয়ে নিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের সৈনিক হিসেবে আমরা কাজ করব।
তৃণমূলের জেলা সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সী বলেন, সম্প্রতি মালদা সফরে অভিষেক ব্যানার্জি এসেছিলেন। সামসি কলেজ ময়দানে একটি জনসভার মধ্যেই বামনগোলার জেলা পরিষদের নির্বাচিত সদস্য পিংকি সরকার মাহাতো এবং তার স্বামী হরিহর মাহাতো তৃণমূলে যোগদান করেছেন । এখন থেকে তারা দলের হয়ে কাজ করবেন।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI