শিলিগুড়ি পলিটেকনিক কলেজে তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপির সংঘর্ষের অভিযোগ। গুরুতর জখম তিনজন। জানা গিয়েছে, এবিভিপির ডাকা বনধকে ঘিরেই এই সংঘর্ষটি হয়। ঘটনার জেরে এলাকায় প্রচুর পুলিস মোতায়েন করা হয়েছে।
গত বৃহস্পতিবার শিলিগুড়ি পলিটেকনিক কলেজের এবিভিপির এক ছাত্র কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে ছাত্র পরিষদের বিরুদ্ধে। তারই প্রতিবাদে আজ শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল এবিভিপি। এদিন সকাল থেকেই শিলিগুড়ি পলিটেকনিক কলেজে শান্তিপূর্ণভাবে চলছিল ধর্মঘট। কোনও ছাত্রকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর জন্য কলেজে পোস্টার লাগায় এবিভিপি। তাদের তরফে কলেজ বন্ধ রাখার পোস্টার লাগিয়ে দেওয়া হয়। কিন্তু, তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সেইসব পোস্টার ছিঁড়ে ফেলে। কলেজের গেট খুলে দেয়। তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা সেখানে জড়ো হয়ে জানিয়ে দেয় কলেজ খোলা রয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। শেষে তাদের বচসা গড়াই হাতাহাতিতে। খবর পেয়ে সেখানে পৌঁছয় পুলিশ।
তবে পুলিশ পৌঁছলেও উত্তেজনা কমেনি। পুলিশের সামনেই বচসা বাঁধে দুই সংগঠনের। আরও অভিযোগ, পুলিশের সামনেই ছাত্র পরিষদের কর্মী সমর্থকরা এবিবিপির কর্মী সমর্থকদের পিছু ধাওয়া করে মারধর করে। অনেকেই ভয়ে দোকানে আশ্রয় নেন। কিন্তু সেখানে ঢুকে তাদের মারধর করা হয় বলে অভিযোগ। শেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় ব়্যাফ। অভিযোগ, বেশ কয়েকজন বহিরাগত ঢুকেছিল কলেজে। তাদের বের করে দেয় পুলিশ। পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজের পঠন পাঠন শুরু হয়। শুধুমাত্র যাদের পরিচয় পত্র রয়েছে অর্থাৎ ছাত্রদেরই ক্যাম্পাসের ভিতরে ঢুকতে দেয় পুলিশ এদিকে আহত এবিভিপি এক কর্মীকে হাসপাতালে ভরতি করা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI