নিউজ ডেক্সঃ উত্তর 24 পরগনা শাসন ৎেকে আল কায়দার ২ জঙ্গিকে গ্রেফতার করল পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। ধৃতদের নাম আব্দুর রকিব সরকার এবং কাজি আহ সান উল্লাহ । ধৃতরা প্রত্যেকেই আল কায়দা ইন ইন্ডিয়ান সাব কন্টিনেন্টের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। সূত্রের খবর, আরও ১৭জনের নাম মিলেছে। ধৃত দুজনকে জেরা করেই এই নামের তালিকা তৈরি করেছে এসটিএফ। এবার তাদের খোঁজেও চলছে তল্লাশি।
ধৃতদের বিরুদ্ধে একাধিক নাশকতামূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে, বুধবার রাত ৮টা নাগাদ শাসন থানার অন্তর্গত খড়িবাড়ি এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।
সূত্রের খবর, ধৃতদের বিরুদ্ধে একাধিক জায়গায় নাশকতা মূলক কার্যকলাপের অভিযোগ রয়েছে । রাজ্য পুলিশের একাধিক থানায় এই দু’জনের নামে লিখিত অভিযোগ রয়েছে । সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য অসমে আল কায়দার বেশ কয়েকজন সদস্যকে পাকড়াও করা হয়েছিল । অসম পুলিশ মারফত খবর পেয়ে সক্রিয় হয়ে ওঠে এসটিএফ । সন্দেহভাজন আল কায়দা জঙ্গিদের হদিস পেতে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোতে থাকেন তদন্তকারীরা । এই দুই জঙ্গির গতিবিধির ওপর নজর রাখাও শুরু হয়।

বুধবার রাতে তাঁদের কাছে খবর আসে সন্দেহভাজন আল কায়দা জঙ্গি আব্দুর রকিব সরকার শাসনের খড়িবাড়িতে তারই এক সদস্যের সঙ্গে দেখা করতে আসছে । এরপরই এসটিএফের একটি দল সেখানে ওত পেতে অপেক্ষা করতে থাকে। রাত ন’টা নাগাদ দুই সন্দেহভাজন জঙ্গিকে চারদিক ঘিরে ফেলা হয় । ফলে পালানোর কোনও সুযোগ পায়নি তারা । হাতেনাতে ধরা হয় ওই দু’জনকে । রকিবের বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এলাকায় । কাজি আহ সান উল্লাহ-র বাড়ি হুগলি জেলার আরামবাগে ।
ধৃত দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে একাধিক জেহাদি বই পত্র, প্রচারপত্র, একাধিক ডায়েরি, কম্পিউটারের হার্ডডিস্ক, সিপিইউ, পেনড্রাইভ, একাধিক মোবাইল ফোন ও বিভিন্ন সিম কার্ড-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র । ধৃতদের জেরা করে আর কারা কারা তাদের সঙ্গে এই রাজ্যে গা ঢাকা দিয়ে রয়েছে তা জানার চেষ্টা করছে গোয়েন্দারা । রাজ্য পুলিশের গোয়েন্দারা জানতে পেরেছেন দীর্ঘদিন ধরে এই কাজি আহ সান নামে ব্যক্তিটি কলকাতার তপসিয়া এলাকাতেও থাকছিল । সেখানে আর কার সঙ্গে তার যোগাযোগ গড়ে উঠেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ।

ধৃতদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয়েছে । এদিকে, ধৃতদের জেরা করে আল কায়দা ইন কন্টিনেটের আরও বেশ কয়েকজন সদস্যের নাম জানা গিয়েছে বলে খবর এসটিএফ সূত্রে । অন্যদিকে, ধৃত দুই সন্দেহভাজন জঙ্গিকে নিজেদের হেফাজতে নিতে বৃহস্পতিবার তাদের বারাসত আদালতে পেশ করার কথা এসটিএফের ।


ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI