শামুকতলা ১৭ জুন ; শেষবার বাড়িতে এসেছিলেন গত ডিসেম্বর মাসে। এবার তিনি ফিরছেন শেষ বারের মতো, তবে কফিন বন্দী হয়ে। তিনি আলিপুর দুয়ারের টটপাড়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিন্দিপাড়ার বাসিন্দা বীর শহীদ বিপুল রায়। ১৯ বছর আগে অনেক আশা নিয়ে দেশ রক্ষার শপথে যোগ দিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর সিগনাল রেজিমেন্টে।কৃষক পরিবারের ছেলে সরাসরি ভাবে সেনাবাহিনীতে যোগ দেওয়ায় পরিবার আর গ্রামের গর্বের শেষ ছিল না। কিন্তু তাঁর ওই আকস্মিক বিদায়ে শোকে মুহ্যমান গোটা গ্রাম।মঙ্গলবার রাতে বিপুলের শহীদ হওয়ার দুঃসংবাদ জানানো হয় পরিবারকে। তখন থেকেই কন্নার রোল ওঠে বাড়িতে। ভোরের আলো ফুটতেই গোটা গ্রাম ভেঙে পড়ে ওই বীর জওয়ানের বাড়িতে। মাত্র এক মাস আগেই ভারত-চীনের লাদাখ সীমান্তে পাঠানো হয়েছিল দিল্লিতে কর্মরত ওই সৈনিককে। মঙ্গলবার চিন সেনার অতর্কিত আক্রমণের মুখে ২০ জন বীর জওয়ানের সাথে শহীদ হতে হয় আলিপুরদুয়ারের প্রত্যন্ত গ্রামের ৩৫ বছরের যুবক বিপুল রায়কে। নিথর হয়ে তিনি এখন শেষ শয্যায় লাদাখের দুর্গম পাহাড়ে, স্ত্রী ও পাঁচ বছরের শিশুকন্য দিল্লির সেনাছাউনির আবাসনে, আর গ্রামের বাড়িতে বিলাপ করছেন বৃদ্ধ বাবা, মা ও পরিবার পরিজন। অথচ এই চরম বিপদের সময় অসহায় স্ত্রী ও কন্যার পাশে দাঁড়ানোর কেউ নেই। এই বিষয়টিই এখন মরমে মারছে বিপুলের পরিবারকে। ঘটনার খবর পেয়ে পুলিশ প্রশাসন থেকে শুরু করে, জনপ্রতিনিধি অথবা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দফায় দফায় আসছেন ওই শহীদের বাড়িতে। মিলছে নানান আশ্বাস কিন্তু সব কিছুর উর্ধে ঘরের ছেলের ওই মর্মান্তিক বিদায় কিছুতেই মানতে পারছে না কৃষক পরিবারটি। বরং ভাঙা ঘরে শুয়ে ওই তরতাজা যুবকের দেশরক্ষার কাজে যোগ দেওয়ার একদিনের স্বপ্ন দেখাকেই দূষছেন পরিবারের সদস্যরা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI