বালুরঘাট ২৮ মার্চ ; লকডাউনে ঘরবন্দী মানুষের সুযোগকে কাজে লাগিয়ে ওষুধের কালোবাজারি চালানোর অভিযোগ একাংশ অসুধ ব্যবসায়ীর বিরুদ্ধে। রাতারাতি একাধিক দোকান থেকে উধাও ছাড়ের ব্যানার পোস্টারের বিজ্ঞাপন। বিগত কয়েকদিন ধরে এই চিত্রই ফুটে উঠেছে বালুরঘাট শহরের বেশকিছু ওষুধের দোকানে।
ক্রেতা টানতে শতাংশ হারে ছাড় দেবার বিশেষ পোস্টার লাগিয়ে আকর্ষন করতেন ওষুধ ব্যবসায়ীরা। কিন্তু বিগত কয়েকদিনে করোনার লক ডাউনে মানুষ ঘরবন্দী হতেই কিছু অসাধু ব্যবসায়ী সেই চিত্রই উল্টে দিয়েছে। ‘ওষুধে কোন ছাড় নেই, দূরত্ব বজায় রাখুন’ এমনটা জানিয়ে নতুন ব্যানারও ঝুলিয়েছেন শহরের কিছু ব্যবসায়ী বলে অভিযোগ।
আজ বালুরঘাট শহরের বেশ কিছু অসুধের দোকানের সামনে গিয়ে তেমন চিত্র দেখা যাওয়ার পাশাপাশি অসুধ কেনার জন্য ক্রেতাদের সোসাল ডিসটান্স মেনে চলে লম্বা লাইন।
আজ শহরের সাড়ে তিন নম্বর মোড় এলাকায় একটি ওষুধের দোকানে এমন দৃশ্য সামনে আসতেই শুরু হয় ক্রেতাদের মধ্যে নানা গুঞ্জন। লকডাউনের সময়সীমা বৃদ্ধি ও মানুষের ঘরবন্দীর সুযোগকে কাজে লাগিয়ে এমন ফন্দি এঁটেছেন ওই অসাধু ওষুধ ব্যবসায়ীরা বলেও ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতাদের একাংশ। সব দেখেশুনে প্রশাসনও কেন নিশ্চুপ রয়েছে সে প্রশ্নও তুলেছেন বাসিন্দাদের একাংশ।
করোনা আতঙ্ক নিয়ে শুরু থেকেই বিপাকে পড়েন সাধারণ মানুষ । বিশেষ করে দ্বিতীয় দফায় লকডাউনে সময়সীমা বাড়িয়ে দিতেই চিন্তাই পড়েন অনেকেই । যাঁদের প্রতিনিয়ত ওষুধ প্রয়োজন তাঁদের মধ্যে শুরু হয় চরম আতঙ্ক। সঠিক সময়ে ওষুধের যোগান না পেলে বিপদের সম্মুখীন হতে হবে এমন চিন্তা থেকে অনেকেই দুই থেকে ৩ মাসের ওষুধ বাড়িতে কিনে মজুত করতে শুরু করেন। আর এই সুযোগকে কাজে লাগিয়েই ক্রেতা ধরতে ওষুধের দোকানে লাগানো ১০ থেকে ২০ শতাংশ ছাড়ের ব্যানার পোস্টার তুলে নেন একাংশ ব্যবসায়ীরা ।
শহরের এক ওষুধ বিক্রেতা ত্রিদীপ চৌধুরী জানিয়েছেন, লোকাল বাজারে ওষুধ পাওয়া যাচ্ছে না । যে কারণেই বাইরে থেকে গাড়ি ভাড়া করে ওষুধ আনতে হচ্ছে । ফলে শতাংশের ছাড় তুলে দেওয়া হয়েছে ।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকুমার দে জানিয়েছেন, বিষয়টি তাঁর জানা নেই। যদি এমনটা হয় তাহলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI