গতকাল বুধবার পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় এর মুখে শোনা গেল রাজ্য সরকারের প্রশংসা। হঠাৎ রাজ্য সরকারকে তুলোধোনা ছেড়ে রাজ্যপালের গলায় অন্য সুর শুনে অবাক রাজ্যবাসী। এতদিন তো কাটমানি, শিক্ষা , আইনশৃঙ্খলা , করোনা মোকাবিলা ও পরিযায়ী শ্রমিক ইস্যুতে একাধিকবার রাজভবন-নবান্ন বাকযুদ্ধে জড়ায়। হঠাৎ একি হলো রাজ্যপাল জাগদীপ ধনকড়ের, রাজ্যবাসীকে সরকারকে সাহায্য করার বার্তা!
বুধবার সস্ত্রীক রাজ্যপাল ধনকড় দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে যান। পুজো দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের জানান,”কোভিড আর আমফানের মধ্যেই ভিন রাজ্যগুলি থেকে শ্রমিকরা রাজ্যে ফিরেছেন। তাঁদের জন্য রাজ্য সরকার ব্যবস্থা নিচ্ছে। ঈশ্বরের কাছে আমি এটাই প্রার্থনা করি , রাজ্য সরকার এই পরিস্থিতি মোকাবেলায় আরো বল পাক। এই কোভিড আর আমফানের বিরুদ্ধে সরকারের সঙ্গে মিলে যেন কাজ করতে পারি।”
তিনি আরো জানান,” বর্তমান পরিস্থিতিতে রাজ্যবাসীকে সরকারের সঙ্গে থাকতে হবে। সবাইকে এই সংকটপূর্ণ পরিস্থিতিতে একসঙ্গে চলতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ জানাই, এই দুঃসময়ে পশ্চিমবঙ্গকে সহযোগিতা করুন। যদি গোটা ভারতবর্ষে আজ পশ্চিমবঙ্গকে সাহায্য করে তাহলে ভবিষ্যতে পশ্চিমবঙ্গ ভারতবর্ষকে সাহায্য করবে। বাংলার অবস্থান চিরকালই শীর্ষে ছিল আর শীর্ষে থাকবে।” রাজ্যপালের এই বক্তব্য শুনে বোঝা যাচ্ছে গ্রীস্মের গরমে রাজভবন নবান্নের মধ্যে বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI