রাজ্যে ৫০ লক্ষ রেশন কার্ড বাতিল করল খাদ্য দফতর। যার বেশিরভাগটাই নকল, জাল অথবা উপভোক্তার মৃত্যু হয়েছে৷ শুধু তাই নয়, কোন উপভোক্তা প্রতি মাসে কত রেশন পাবেন তার তথ্য নির্দিষ্ট মোবাইল নম্বরে এসএমএসের সাহায্যে পৌঁছবে৷ শনিবার খাদ্য দফতরের এক আধিকারিক জানান, উপভোক্তারা যে মোবাইল নম্বর কার্ডের সঙ্গে সংযোগ করিয়েছেন, সেই মোবাইল নম্বরেই এসএমএস পৌঁছবে৷ এরফলে, রেশন-ডিলাররা সাধারণ গ্রাহকদের ঠকাতে পারবেন না৷
আরো পড়ুন- BigBreaking: পানিহাটিতে কুপিয়ে খুন! একসপ্তাহ আগেই খুন হয়েছিল কাউন্সিলার
হঠাৎ রেশন কার্ড ব্লক করার কারণ কী? এক আধিকারিক জানান, বহুক্ষেত্রে এক ব্যক্তির নামে একাধিক জায়গায় রেশন কার্ড ছিল৷ বিয়ের পরে মহিলার বাপের বাড়ি ও শ্বশুর বাড়িতে আবার নতুন কার্ড হয়েছে, আবার কোথায় উপভোক্তার মৃত্যু হয়েছে কিন্তু তার নামে দীর্ঘদিন রেশন বরাদ্দ হচ্ছে-এরকম কার্ড গুলিই ব্লক করা হয়েছে৷ কারণ, কয়েক মাস আগে এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অস্তিত্বহীন রেশন কার্ড ব্লক করার নির্দেশ দিয়েছিলেন৷
খাদ্য দফতর সূত্রের আরও খবর, রাজ্যজুড়ে গত দু’বছর ধরে মোবাইল নম্বর রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিমধ্যে ৭০ লাখ উপভোক্তার মোবাইল নম্বর সংযোগ শেষ হয়েছে৷ বাকি ৮ লাখ গ্রাহকের মোবাইল নম্বর সংযোগ করা হবে৷

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI