রাজ্যে জেলার সংখ্যা কি বেড়ে ২৩ থেকে ৪৬ হবে? টাউন হলে ডব্লিউবিসিএস আধিকারিকদের বার্ষিক সাধারণ সভার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে নতুন করে জল্পনা ছড়াল।
আরো পড়ুন BJP-কে অসম থেকে তাড়িয়ে ছাড়বো, ২০২৪-এর লড়াইয়ে অসমে টার্গেট দিয়ে দিলেন অভিষেক
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? আজ বৃহস্পতিবার টাউন হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী দিন জেলার সংখ্যা বাড়ানোর ইচ্ছা আছে। কিন্তু পর্যাপ্ত আধিকারিক না থাকায় সম্ভব হচ্ছে না। উন্নয়নের প্রয়োজনে জেলার সংখ্যা বাড়ানো দরকার। আগামী দিনে ২৩ থেকে ৪৬ পর্যন্ত জেলা করার ইচ্ছা রয়েছে রাজ্য সরকারের।’ মমতা বলেন, ”এখন থেকে সবাই সমান বিশেষ ভাতা পাবেন। কোনও ভেদাভেদ থাকবে না।”
এই অনুষ্ঠানে তিনি আরও বলেন, ” বেতন ঊর্ধ্বসীমায় পৌঁছনোর পর চাকরির শেষ প্রান্তে এসে আর বেতন বাড়ে না। সে ক্ষেত্রে কাজের মেয়াদ থাকলেও বেতন বাড়ে না। এই সব ক্ষেত্রে পৌঁছনো আমলাদের মাসে দশ হাজার টাকা করে ‘অ্যালাওয়েন্স’ দেওয়া হবে।”
অনুষ্ঠানে তিনি বলেন, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদের সংখ্যা অনেক বাড়ানো হয়েছে। আগামী দিকে ডব্লিউবিসিএস আধিকারিকদের মধ্যে থেকে যাতে দফতরের সচিব করা হয়, সে দিকেও নজর রাখতে নির্দেশ দেন তিনি। কেন্দ্রকে তুলোধনা করে মুখ্যমন্ত্রী জানান, ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না কেন্দ্র। থাবা বসানো হচ্ছে রাজ্যের টাকাতেও।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI