বালুরঘাট; রবিবার পুরোদমে প্রচার সারলেন বালুরঘাট বিধানসভা কেন্দ্রের তৃনমুল প্রার্থী শেখর দাশগুপ্ত। জয়ের লক্ষ্যে মানুষের দরজায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দশ বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড নিয়ে হাজির প্রার্থী শেখর বাবু। পাশাপাশি নিজের ভোট টাও চাইতে আজ সকালে বালুরঘাট শহরের ৭ নম্বর ওয়ার্ডে গিয়ে মানুষের দরজায় দরজায় প্রচারে পৌঁছে যান এবারের বালুরঘাট বিধানসভা আসনের তৃনমুল প্রার্থী শেখর দাশ গুপ্ত।
ভোট প্রচারের জন্য সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরাই রবিবারকে অন্যতম দিন হিসেবে বেছে নেন। কারণ, রবিবার সরকারি ছুটির দিন। প্রায় সমস্ত পেশার মানুষকে এই দিনে বাড়িতে পাওয়া যায়। তাই ভোট প্রচারে রবিবারই ‘বক্সিং ডে’। এদিন বালুরঘাট শহরে ক্ষেত্রেও তাই ঘটল। শাসক দলের হয়ে এবারের প্রার্থী শেখর দাশ গুপ্ত তাই সকাল সকাল ওই ওয়ার্ডের ঘরে ঘরে প্রচারে নেমে পড়েন।
গঙ্গাপাড়ের নীলবাড়ি দখলের লড়াইতে এবার তারকা প্রার্থীর ছড়াছড়ি। রুপোলি পর্দার নায়ক-নায়িকা থেকে শুরু করে অর্থনীতিবিদ, বিজ্ঞানী ও খেলোয়াড়দের টিকিট দিয়েছে শাসক-বিরোধী দুই পক্ষ। ভোট উৎসবে’ মেতে উঠেছেন সকলে। চায়ের দোকান থেকে অফিসের ক্যান্টিন, সবেতেই এখন আলোচনার মূল বিষয়বস্তু আসন্ন নির্বাচন।এই বালুরঘাট বিধানসভা কেন্দ্রও এবার সেদিক দিয়ে নজর কাড়া একটি কেন্দ্র। এই আসনে যেমন তৃনমুলের প্রার্থী দীর্ঘদিনের কংগ্রেস ঘরানার পোড়খাওয়া বর্ষিয়ান নেতা তথা শহরের প্রতিষ্ঠিত আইনজীবি শেখর দাশ গুপ্ত। তেমনি তার বিরুদ্ধে বিজেপির প্রার্থী খোদ দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক ও দেশ ও বিদেশের কাছে বিশিষ্ট অর্থনীতিবিদ হিসেবে পরিচিত দিল্লি নিবাসি অশোক লাহিড়ী।আগামী ২৬ এপ্রিল রাজ্যের সপ্তম দফার ভোটে ভোট হবে এই বালুরঘাট কেন্দ্রে।দুই যুযুধান প্রার্থীই চষে বেড়াচ্ছেন তার কেন্দ্র জুড়ে। পাশাপাশি রয়েছে সংযুক্ত মোর্চার আর এস পি দলের প্রার্থী সুচেতা বিশ্বাস।একদা আর এস পির শক্তঘাটি হিসেবে পরিচিত।তাই এর উত্তর মিলবে ২ রা মে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI