মালদাঃ- বিয়ের তিন দিন বাকি ছিল। বিয়ের জন্য কেনাকাটাও প্রায় শেষ। কিন্তু এরই মধ্যে ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ওই যুবকের পরিবারের অভিযোগ তাদের বাড়ির ছেলেকে কেউ বা কারা খুন করে আমবাগানের গাছে টাঙিয়ে দিয়েছে।এর পিছনে পরকীয়ার আশঙ্কাও থাকতে পারে বলে মনে করছে পরিবার।ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুর থানা এলাকার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া- আজিমপুর গ্রামে। মৃত যুবকের নাম সদাকাস আলী(২৪)। সে বাড়ির ছোট ছেলে ছিল। সদাকাস আত্মহত্যা করতে পারে তা মানতে নারাজ পরিবারের লোক। আজ সকালে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।
আরো পড়ুন- দিল্লিতে আন্তর্জাতিক বডি বিল্ডিং প্রতিযোগিতায় সাফল্য মালদহের যুবকের
স্থানীয় ও পরিবার সূত্রে খবর বিরুয়া আজিমপুর গ্রামের বাসিন্দা জালাল উদ্দিনের আট ছেলে। সাদাকাশ সব থেকে ছোট। আগামী রবিবার তার বিয়ে ছিল। বিয়ের সমস্ত কেনাকাটা পর্যন্ত হয়ে গিয়েছে। বুধবার যুবক চাঁচল থেকে বিয়ের বাজার করে এসেছে।
পরিবারের লোকেরা জানায় বুধবার সন্ধ্যা বেলা সদাকাশের একটি ফোন আসে। সে কথা বলতে বলতে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর থেকেই নিখোঁজ। বাড়ির লোক সারা রাত ধরে এলাকায় খোঁজ খবর চালিয়েও ছেলের কোন খোঁজ পাইনি। আজ সকালে গ্রামের একটি আমবাগান থেকে সদাকাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের লোকের দাবি তাদের বাড়ির ছেলেকে খুন করে গাছে টাঙিয়ে দেওয়া হয়েছে।পরিবারের লোকের আরো আশঙ্কা যে মেয়ের সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল হয়তো তারই কোনো পুরোনো প্রেমিক পথের কাঁটা সরাতে এই কাণ্ড করে থাকতে পারে। সমস্ত বিষয় পুলিশকে খতিয়ে দেখার জন্য আবেদন করেছেন বাড়ির লোক। পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে। ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI