মোদিকে নিয়ে বিতর্কিত পোস্ট করায় ক্ষমা চাইলেন বাংলাদেশের গায়ক নোবেল। পুরো নাম মাঈনুল আহসান নোবেল। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায়। ভারতের একটি জনপ্রিয় চ্যানেল সা রে গা মা পা-য়ে অনুষ্ঠানের পরেই জনপ্রিয়তার প্রায় নোবেল। কিন্তু কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করায় নেটিজেনদের রোষের মুখে পড়ে নোবেল।
অভিযোগ, কিছুদিন আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এক অশ্লীল পোস্ট করেন বাংলাদেশের গায়ক নোবেল। সেই পোস্টে তিনি লেখেন “স্ক্যান্ডেল আমার হবে না তো কার হবে। চায়ের দোকানদার নরেন্দ্র মোদির। কে দেখবে চাওলার স্ক্যান্ডেল?”।
এরপরই তুমুল বিতর্কের শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় তার এই পোস্টের পরেই তীব্র আক্রমণ শুরু করে ভারতীয় নেটিজেনদের একাংশ। পরিস্থিতি এমন পর্যায়ে চলে যায় যে বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনী রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব তাকে ডেকে পাঠায়। বিতর্কিত পোস্ট করায় বাংলাদেশ সাইবারক্রাইমের অতিরিক্ত উপ-কমিশনার নাজমুল ইসলাম আগেই সতর্ক করেছিল নোবেলকে। কিন্তু এরপর এবার র্যাবের জেরার মুখে পড়তে হল তাঁকে। আর তারপরেই ক্ষমা প্রার্থনা করে ফের সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন নোবেল। ওই ভিডিওতে তিনি বলেন “কাউকে ব্যক্তিগতভাবে দুঃখ দেওয়া আমার উদ্দেশ্য ছিল না। আমি আমার একটি গানের প্রচারের জন্যই এসব করেছিলাম”। কিন্তু এতেও বিতর্ক থামেনি। এরপরেও ভারতীয় নেটিজেনিরা ছিঁড়ে খাচ্ছে নোবেলকে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI