মালদা ২৩ মার্চ; মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকের ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের। সোমবার দুপুরে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে ৮১ নং জাতীয় সড়কে চাঁচল সার্কিট হাউস মোড়ে। স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি করে চাঁচল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় আটক করা হয়েছে লরিটিকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম চাঁদমনি বেওয়া(৭২)। বাড়ি চাঁচল থানার অন্তর্গত ওমরপুর গ্রামের। জানা যায়, এই দিন হরিশ্চন্দ্রপুরে মেয়ের বাড়ি থেকে ফিরছিল। স্ট্যান্ডে নেমে পায়ে হেটে বাড়ি যাচ্ছিল। চাঁচল সার্কিট হাউস মোড়ে একটি চলন্ত বালি বোঝাই লরি বৃদ্ধাকে সজোরে ধাক্কা মারে। বৃদ্ধার পা টি লরির চাকা দিয়ে পিষ্ট করে। স্থানীয়রা দেখতে পেয়ে ছুটে আসে, তারপর বৃদ্ধাকে চাঁচল সুপার স্পেশালিস্ট হাসপাতলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
এই ঘটনায় উত্তেজিত জনতা ট্রাকটিকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ। পুলিশকে দেখে উত্তেজিত জনতা ক্ষেপে ওঠে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ৮১ নং জাতীয় সড়কে বালি ও পাথর বোঝাই লরি গুলি রাস্তায় দাঁড়িয়ে থাকে। প্রশাসনকে মৌখিকভাবে এ ব্যাপারে জানালেও কোনো ব্যবস্থা নেয়নি। লরির পাশাপাশি রাস্তায় ফেলা হয়েছে বালি ও পাথর। আবার রাস্তায় বালি পাথর ফেলে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে রমরমিয়ে। প্রশাসনের উদাসীনতায় আজ এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। তাই প্রশাসনকে অনুরোধ করবো এ ব্যাপারে খুব তাড়াতাড়ি কিছু ব্যবস্থা নেওয়া হোক।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI