মালদাঃ- মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় বাজ পড়ে মৃত্যু হলো তিনজনের। গুরুতর আহত একজন। এদিন দুপুর তিনটে নাগাদ বজ্রপাত সহ প্রবল ঝড় বৃষ্টির শুরু হয়। তারপরেই বাজ পরে প্রাণ হারান তিনজন। এদের মধ্যে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক এলাকার বারদুয়ারী দক্ষিন রামনগর গ্রামের মিঠু কর্মকার। বয়স ৩৩। মাঠে কাজ করছিলেন সে সময়। বাজ পড়ে প্রাণ হারান। অন্যদিকে পাশেই বাইশা গ্রামের পিনু ওঁরাও । বয়স ৫৩। তিনি ঝড়ের সময় পার্শ্ববর্তী আমবাগানে ছিলেন। তিনিও বাজের আঘাতে প্রাণ হারান। অন্যদিকে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার নারায়ণপুর গ্রামে সুলতান আহমেদ (২৩) নামক এক ব্যক্তি ও এদিন বজ্রপাতে নিহত হন । তিনি সে সময় মাঠে কাজ করছিলেন।
এদিকে বজ্রপাতের ফলে রামনগর এলাকার কৃষ্ণ সাহা (২২) নামক এক ব্যাক্তি গুরুতর আহত হন। তাকে প্রথমে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি ঘটায় তাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর থানা এলাকায় একসঙ্গে তিন জনের বাজ পড়ে মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে ।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান এদিন দুপুরে প্রবল ঝড় বৃষ্টিতে হরিশ্চন্দ্রপুরথানা এলাকার তিনজন বাজ পড়ে নিহত হয়েছেন। একজন গুরুতর অবস্থায় চাচলে স্থানান্তরিত করা হয়েছে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI