স্বামী নিজেই একজন দর্জি। যিনি অর্ডার নিয়ে ব্লাউজ তৈরি করে বিক্রি করেন। কয়েকদিন আগে স্ত্রীও তাঁকে একটি ব্লাউজ তৈরি করে দিতে বলেছিলেন। কিন্তু, ব্লাউজ বানিয়ে দেওয়ার পর সেই ব্লাউজের নকশা স্ত্রী-র পছন্দ হয়নি। বিষয়টি নিয়ে তীব্র বাদানুবাদ হয় স্বামী-স্ত্রীর। পরে ঘরে গিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের গোলনাকা তিরুমালানগরের অম্বরপেট এলাকায়।
স্বামী শ্রীনিবাস শাড়ি এবং ব্লাউজের ব্যবসা করেন। বাড়ি বাড়ি ঘুরে শাড়ি এবং ব্লাউজ বিক্রি করে সংসার চালান। অর্ডার নিয়ে বাড়িতেও ব্লাউজ বানাতেন। তাঁর স্ত্রী বিজয়লক্ষ্মী দু’দিন আগে তাঁকে একটি ব্লাউজ তৈরি করতে বলেন। কিন্তু, তৈরি হওয়ার পর ব্লাউজের নকশা পছন্দ হয়নি তাঁর। বিষয়টি নিয়ে স্বামীর সঙ্গে তীব্র বচসা শুরু হয় বিজয়লক্ষ্মীর। ব্লাউজটি আবার সেলাই করে দিতে বলেন তিনি। কিন্তু, শ্রীনিবাস রাজি হননি। বচসার সময় তাঁদের দু’সন্তান ঘরে ছিল না। দু’জনেই তখন স্কুল। বচসা চলাকালীন সূচ-সুতো হাতে দিয়ে স্ত্রীকে নিজের মনের মতো নকশায় ব্লাউজ সেলাই করে নিতে বলেন। এর পরই হঠাৎ শোওয়ার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন বিজয়লক্ষ্মী। দু’সন্তান স্কুল থেকে বাড়ি ফিরে শোওয়ার ঘরের দরজা বন্ধ দেখে ধাক্কাধাক্কি শুরু করে। খবর পেয়ে বাড়িতে ছুটে আসেন শ্রীনিবাসও। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভেঙে ফেলেন তিনি। ঘরে ঢুকে দেখেন স্ত্রী গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।
শ্রীনিবাস জানান, স্ত্রী যে এমন ঘটানা ঘটাবে ভাবতেই পারেনি। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের আশপাশ থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি।

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI

প্রোটোকল ভেঙে ‘বিশেষ বন্ধুত্বের’ বার্তা: বিমানবন্দরে ইউএই রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে নিজে হাজির মোদি