মালদাঃ- রক্ষকই এবার ভক্ষক। মালদায় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, ডাকাতির অভিযোগ উঠল খোদ পুলিশ কর্মীদের বিরুদ্ধেই। ওই ব্যবসায়ীর বাড়িতে রাতে হানা দিয়ে ৩৪ ভরি সোনার গয়না, ২৫ লক্ষ টাকা লুঠ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে এএসআই সহ ৩ পুলিশ কর্মীকে। এমন ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

মঙ্গলবার গভীর রাতে মালদার কালিয়াচক থানার একদল পুলিশ বাহিনী ৫২বিঘা এলাাকার লেবার কমিশনার এসরাউলের শেখের বাড়িতে লুঠপাট চালায় বলে অভিযোগ। এসরাউলের অভিযোগ, কোনও কারণ না দেখিয়ে তাঁরা ঘর তছনছ করেন, প্রায় ৩৪ভরি সোনার গহনা ও বাড়িতে লেবারদের পাওনা টাকা বাবদ ২৫লক্ষ টাকা লুঠ করে কালিয়াচক থানার পুলিশকর্মীরা। শুধু তাই নয় অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ির মহিলাদের মারধোরও করা হয়।

এসরাউলের আরো অভিযোগ, তাঁর বিরুদ্ধে থানাতে কোন অভিযোগ না থাকার পরও পুলিশ এহেন কান্ড করেছেন। ঘটনার পর আতঙ্কে রয়েছেন এসরাউলের পরিবার। পুলিশের এমন কান্ডে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম। পুরো ঘটনা নিয়ে অস্বস্তিতে মালদা পুলিশের প্রশাসনিক কর্তারা। অতিরিক্ত পুলিশ সুপার(গ্রামীণ) আনিষ সরকার জানিয়েছেন, ঘটনায় সাসপেন্ড করা হয়েছে ASI পীযূষ মণ্ডল এবং ২ কনস্টেবলকে।

ঘটনার জেরে আতঙ্কিত ব্যবসায়ীর পরিবার।অভিযুক্ত পুলিশকর্মীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এভাবে বিপদ থেকে রক্ষা করার কথা যাঁদের, সেই রক্ষকদের বিরুদ্ধেই ভক্ষক হয়ে ওঠার অভিযোগ উঠল। ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে!
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI