মালদাঃ- আমের জগৎ বলতেই মালদা জেলাকে বোঝায়, আর এই আম নিয়ে বুধবার বৃন্দাবনের ধাঁচে মালদহের ঐতিহ্যময় বুলবুলচন্ডীর শ্রীশ্রী রাধামদন মোহন জিউর মন্দিরে আমের মহোৎসব অনুষ্ঠিত হল। এদিন সকাল থেকেই কার্যত উৎসবে মেতে উঠে সকলেই ল্যাংড়া, ফজলি, হিমসাগর, গোপাল ভোগ, লক্ষ্মণ ভোগ, আম্রপালি, চৌষা, রসপুরি সহ বিভিন্ন প্রজাতির আমের উপর তিলক অঙ্কন করে মূল নাট মন্দির চত্বর সুন্দর করে সাজানো হয়। এছাড়াও দুপুরে হরির নাম সংকীর্নের মাধ্যমে প্রভুকে অন্ন সেবা ও আম প্রসাদ ভোগ নিবেদন করা হয়।প্ৰভুর বিগ্রহ ও অভিনব আম উৎসব দেখতে মন্দিরে দুই দিনাজপুরসহ গাজোল অগণিত ভক্তের ভিড় উপচে পড়ে।সকলেই ভীষণ আনন্দ উপভোগ করেন।সব ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়।
আরো পড়ুন- যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরে
মদন মোহন জিউর মন্দিরের সেবক প্রভুপাদ শ্রীগৌতম গোস্বামী বলেন,মহাপ্রভু জৈষ্ঠ্য মাসের সংক্রান্তিতে রামকেলিতে পদার্পণ করেন।ভক্তদের প্রদেয় সুমিষ্ট আম সেবা করেন।এই উৎসব বৃন্দাবনে হয়।সেই রকম প্রভুর সেবার জন্য এই আমের মহোৎসব পালন করা হয়েছে বৃন্দাবনের ধাঁচে বুলবুলচন্ডীর মদন মোহন মন্দিরে।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI