প্রচন্ড বিস্ফোরণের উড়ল বিজেপি কর্মীর গোয়ালঘরের একাংশ! ধোঁয়ায় ঢেকে গেল গোটা বাড়ি। প্রতিবেশীরা বিস্ফোরণের উৎস খোঁজার আগেই বেপাত্তা বাড়ির মালিক। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে নদিয়ার ভীমপুর থানার চাপড়া ব্লকের বাগবেরিয়া পঞ্চায়েতের কুলতলা এলাকায়।
পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থল থেকে একাধিক সকেট বোমার টুকরো উদ্ধার হয়েছে। যদিও এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। অন্য দিকে, যাঁর গোয়ালঘরে এই বিস্ফোরণ হয়েছে, তিনি বিজেপি কর্মী বলে এলাকায় পরিচিত। ঘটনার পর থেকেই পরিবার নিয়ে তপন ঘোষ নামে ওই ব্যক্তি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ।
আরো পড়ুন- মুর্শিদাবাদের খড়গ্রামে কংগ্রেস কর্মীকে গুলি করে খুন!
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বেলা ১টা নাগাদ ভীমপুর থানার কুলগাছি গ্রামের ঘোষপাড়ায় বিস্ফোরণের শব্দ হয়। স্থানীয়েরা ভেবেছিলেন তপনের বাড়ির উঠোনেই এই বিস্ফোরণ হয়েছে। যদিও পুলিশ রান্নাঘরের ভিতরে জ্বালানি বাঁশের আড়াল থেকে ফাটা বোমার খোল উদ্ধার করে। বিস্ফোরণের প্রমাণ ঢাকতেই বোমার খোল ওখানে লুকিয়ে রাখা হয়েছিল বলে অনুমান করছেন তদন্তকারীরা।

তৃণমূলের অভিযোগ, সামনেই পঞ্চায়েত নির্বাচন! পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই বিজেপি আবার বোমা-বন্দুকের রাজনীতি আমদানি করতে চাইছে। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা তা প্রতিহত করব।
যদিও তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বিজেপির কৃষ্ণনগর সাংগঠনিক জেলা সভাপতি অর্জুন বিশ্বাস বলেন, ‘‘পুলিশ প্রশাসনকে ব্যবহার করে বিজেপি কর্মীদের পঞ্চায়েত ভোটের আগে ফাঁসানোর চক্রান্ত তো নতুন কিছু নয়। তবে কেউ যদি অপরাধ করে থাকেন, আইন আইনের পথে চলবে।’’

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI