বাংলা হান্ট ডেক্সঃ জল্পনায় ইতি টেনে শেষ অবধি বুধবার বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন দুই বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। স্বাভাবিকভাবেই ৭৭ থেকে কমে ৭৫-এ দাঁড়াল বিজেপির বিধায়ক সংখ্যা। অন্যদিকে, সদ্য নির্বাচিত দুই বিধায়কের পদত্যাগে এটা স্পষ্ট যে আগামী ৬ মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে দিনহাটা এবং শান্তিপুর বিধানসভা কেন্দ্রে।
বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে পৌঁছে নিয়ম মেনে পদত্যাগ পত্র জমা দেন দিনহাটা এবং শান্তিপুর বিধানসভার নবনির্বাচিত দুই বিধায়ক নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। পদত্যাগপত্র জমা দেওয়ার পর দুই সাংসদ জানান, একইসঙ্গে সাংসদ এবং বিধায়ক থাকা যায় না, তাই দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই এই পদত্যাগ। উল্লেখ্য এই দুই বিধায়ক বিধানসভাতে শপথ না নেওয়ার ঘটনাতেই স্পষ্ট হয়েছিল যে এরা বিধায়ক পদ ছাড়তে চলেছেন। এদিন সেই জল্পনাই সত্যি হল।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI