বাংলা হান্ট ডেস্কঃ কলকাতা পুরভোটে সবুজের জয়জযকার। কলকাতা পুরসভার ১৪৪ টির মধ্যে ১৩৪ টিতেই জয় তৃণমূলের। বাকি ১০ টি বিরোধীদের। তার মধ্যেও ৩ টি ওর্য়াড ছিনিয়ে নিয়েছে নির্দল প্রার্থীরা। এই নির্দল প্রার্থীরা যোগ দেবেন শাসকদল তৃণমূলে।
জয়ের পর নিজেরাই জানিয়েছেন তারা। এমন জয়ের মধ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, ‘‘যে রায় মা-মাটি-মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও মাথা নত করে কাজ করতে হবে।’’
Heartiest congratulations to all candidates for your victory in the KMC elections. Remember to serve people with utmost diligence and gratitude!
I wholeheartedly thank every single resident of KMC for putting their faith on us, once again.
— Mamata Banerjee (@MamataOfficial) December 21, 2021

রবিবার ভোট দিতে গিয়ে মমতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, উৎসবের মেজাজে ভোট হয়েছে। আর ফল ঘোষণার দিনে বললেন, ‘‘এই জয় গণতন্ত্রের জয়। গণতন্ত্রের উৎসবের জয়। যে রায় কলকাতার মানুষ দিয়েছে তার পরে আমাদের আরও বেশি করে কাজ করতে হবে।’’ বিজেপি-কে আক্রমণও করেন মমতা। ছোট্ট কথায় বলেন, ‘জনতার রায়ে বিজেপি ভোকাট্টা’ মানুষের সর্মথন পেতে ব্যর্থ। বাকিদেরও একই অবস্থা, সিপিএমের পাত্তা। আর কংগ্রেস সিপিএম এবং বিজেপি মাঝে পড়ে স্যান্ডউইচ’।
আরো পড়ুন- কলকাতা পুরভোটে সবুজের ঝড়, যে ১০ টি ওর্য়াডে জিতলেন বিরোধীরা
মঙ্গলবার দলীয় কর্মসূচিতে যোগ দিতে অসম গেলেন মমতা। বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মমতা সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। ততক্ষণে কলকাতায় বড় শক্তি নিয়ে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গিয়েছে। সেই জয়কে সাধারণ মানুষের জন্য উৎসর্গ করেন মমতা।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI