মালদা: গতকাল গভীর রাতে বিজেপি যুব মোর্চার সাধারণ সম্পাদকের বাড়িতে তরোয়াল দা নিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত মেম্বারের স্বামীর বিরুদ্ধে। সকাল পর্যন্ত এলাকায় উত্তেজনা দেখা যায়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামে। এই হামলার জেরে বিজেপি নেতার মা আহত হয়ে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ঘটনার খবর পেয়ে গতকাল রাত্রে ওই এলাকায় গিয়ে হরিশ্চন্দ্রপুর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।এই ঘটনায় দুই পক্ষই হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বলে খবর।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকার পিপলা গ্রামের শাসকদলের পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে গন্ডগোল চলছিল এলাকার বিজেপির যুব মোর্চার সাধারণ সম্পাদক কমল থোকদারের পরিবারের সঙ্গে। অভিযোগ আর এই গন্ডগোলের জেরে গতকাল গভীর রাত্রে শাসকদলের গ্রাম পঞ্চায়েত মেম্বার মন্দিরা দাসের স্বামী তথা তৃণমূল নেতা পূজন দাস ধারালো অস্ত্রশস্ত্র সহ দলবল নিয়ে কমলের বাড়িতে হামলা চালায়। সেখানে হুমকি দেওয়ার পাশাপাশি ভাঙচুরের অভিযোগ ওঠে, পূজন দাস ও তার দরবারের বিরুদ্ধে। পাশাপাশি আরও অভিযোগ পুজন দাস ও তার দলবল কমল দাসের পরিবারের লোকদেরকে বেধড়ক মারধর করে। এই মারধরের জেরে গুরুতর আহত হয়ে কমল বাবুর মা তুলি থোকদার হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার খবর পেয়েই হরিশ্চন্দ্রপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত পোহাতেই আবার সেই গন্ডগোল মাথাচাড়া দেয়। কমল বাবুর পরিবারের অভিযোগ আজ সকালে থানায় অভিযোগ দায়ের করতে আসার পথে পুনরায় পূজন দাস এবং তার দলবল রাস্তাতেই কমল থকদার এর পরিবারের উপর হামলা চালায়। যদিও শাসক দলের পাল্টা অভিযোগ কমল থোকদার এবং বিজেপির লোকজনরাই পুজন বাবু এবং তার পরিবারের উপর হামলা চালিয়েছে। এই হামলায় গুরুতর আহত হয়েছেন পূজন দাস।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI