বালুরঘাট ৮ জুন ; তপনে তৃনমুল ছেড়ে বিজেপি তে যোগ দেওয়ার রেশ কয়েক ঘন্টা কাটতে না কাটতেই বালুরঘাটে বিজেপি দলে পালটা আঘাত হানলো তৃনমুল। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের বাদবঙ্গি খরাইল সংসদের পঞ্চায়েত সদস্যা বুলবুলি বেসরা সহ ২৫০ জন। গতকাল বিকেলে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সদ্য তৃণমূলে যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার। এছাড়াও ছিলেন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
এবিষয়ে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দেবাশিস মজুমদার জানান, বাদবঙ্গী এলাকায় বিজেপি মেম্বার জিতেছিলেন। বিজেপির উপর বিরক্ত হয়ে আজ তৃণমূলে যোগ দিল। দীর্ঘদিন ধরেই তৃণমূলে যোগ দেবেন বলে জানিয়েছিলেন। অবশেষে জেলা সভানেত্রী অর্পিতা ঘোষের নির্দেশে আজ মেম্বারকে দলে নেওয়া হল। তার সঙ্গে এদিন আরও ২৫০ জন বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন।
এবিষয়ে বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার জানান, ভয়-ভীতি দেখিয়ে তাদের সদস্যদের তৃণমূলে যোগদান করানো হচ্ছে। আসন্ন পৌর ও বিধানসভা নির্বাচনে এর জবাব মানুষই দেবে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI