বেশ কয়েকদিন ধরে বিজেপির সঙ্গে তার দূরত্ব তৈরির নিয়ে জল্পনা চরমে উঠেছিল। বঙ্গ বিজেপি তাকে গুরুত্ব দিচ্ছেন না। তার ছেলে শুভ্রাংশু রায়কে যুব মোর্চায় কোন পদ না দেওয়া, এমনই খবর ঘুরছিল বাজারে। যার জন্য রবিবার সাংবাদিক সম্মেলন করতে বাধ্য হন বিজেপি নেতা মুকুল রায়। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে মুকুল রায় জানিয়ে দেন তিনি বিজেপিতে ছিলেন, আছেন, থাকবেন। আমার সঙ্গে বিজেপির কারো কোনো বিরোধ নেই। দলের কোনো সংঘাত নেই। এদিন তিনি বলেন একটা বিভ্রান্তিকর অপপ্রচার চলছে তাকে নিয়ে। এক অসহনীয় পর্যায়ে চলে গেছে এটা। তিনি বলেন এ সম্পর্কীয় ফোন ধরতে ধরতে তিনি হয়রান হয়ে গেছেন। কারা এটা করছে এর তদন্ত হোক।
দিলীপ ঘোষ প্রসঙ্গে এদিন মুকুল রায় বলেন দলে সবার আলাদা আলাদা কাজ রয়েছে, ফলে কারো সঙ্গে মতবিরোধ কারার কোন প্রশ্ন নেই। তিনি বলেন তাকে নিয়ে যে রটনা হচ্ছে তার পূর্ণাঙ্গ তদন্ত হোক।
এদিন তিনি সাংবাদিক বৈঠকে বলেন, আগের বিজেপি সভাপতি অমিত শাহ থেকে শুরু করে বর্তমান সভাপতি আমাকে যথেষ্ট মর্যাদা ও সম্মান দিয়েছে। কৈলাশ বিজয় বর্গী তাকে মর্যাদা দিয়েছে। গত পঞ্চায়েত ভোটে আমাকে দায়িত্ব দিয়েছিল। এবং গত লোকসভা ভোটে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। অমিত শাহ নিজের মুখে বলে গিয়েছেন জয়ের অন্যতম কাণ্ডারী। তাছাড়া সর্ববৃহৎ রাজনৈতিক দলের আমি জাতীয় কার্য সমিতির সদস্য। মুকুল রায় বলেন দলের প্রতি আমি ১০০ শতাংশ সন্তুষ্ট।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI