মালদাঃ- বাড়িতে অপরিচিত যুবক-যুবতীর নিত্য আনাগোনা,পুলিশ হানা দিতেই পর্দাফাঁস।
পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে , মালদহের চাঁচল সদরের একটি বাড়িতে মধুচক্রের আসর বসছে।সোমবার চাঁচল থানার পুলিশ অভিযান চালায় ওই বাড়িতে ।
দুই অপরিচিত যুবক ও বাড়ির বধূ(মালিককে)গ্রেফতার করা হয়েছে।উদ্ধার হয়েছে দুই যুবতিও।
মঙ্গলবার দুই যুবক ও বাড়ির বধূকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে।তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের পরিচয় গোপন রেখেছে পুলিশ।টাকার বিনিময়ে বাড়ির মালিক এমন চক্র চালাচ্ছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান।
অভিযোগ,চাঁচল সদরের ওই বাড়িতে অনেকের যাতায়াত ছিল। মাঝেমধ্যেই অনেক পুরুষ-মহিলা যেতেন। দেখে সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের। তাঁরা বিষয়টিকে চাঁচল থানায় জানিয়েছিলেন। পুলিশ গিয়ে হানা দিতেই পর্দাফাঁস। বাড়িতে মধুচক্রের আসর থেকে গ্রেফতার করা হয় দুই যুবককে ও গ্রেফতার করা হয় বাড়ির বধূ( মালিককে) ও উদ্ধার করা হয়েছে দুই যুবতিকেও।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই চাঁচল সদরের ওই বাড়িতে মধুচক্রের আসর চলত।নিত্য অপরিচিত মুখ ওই বাড়িতে ঢোকায় সন্দেহ হত স্থানীয় বাসিন্দাদের।তাঁরা প্রথমে বিষয়টি বুঝে নেন। কিন্তু হাতেনাতে পাকড়াও করতে পারছিলেন না। বাড়ির মালিককে এ বিষয়ে তাঁরা প্রশ্ন করতে থাকেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,বাড়ির মালিক বিষয়টি এড়িয়ে যেতে থাকেন।
এরপরই স্থানীয় বাসিন্দারা থানায় গিয়ে খবর দেন।চাঁচল থানার পুলিশ গিয়ে অভিযান চালায়।
নাম জানাতে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা ক্যামেরার সামনে নাসলেও বলেন,অনেক দিন ধরেই আমরা ব্যাপারটা বুঝতে পাচ্ছিলাম। কিন্তু আমরা সেভাবে কোনও প্রমাণ হাতে পাচ্ছিলাম না। আমাদের প্রমাণ পাওয়ার কথাও নয়। কারণ বাড়ির ভিতর আমরা ঢুকতাম না। পুলিশকে স্থানীয় বাসিন্দারাই বিষয়টি জানান।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI