মালদা: দলীয় ক্ষমতার অপব্যবহার করে রতুয়া দৈনিক হাটখোলা বাজারের ৯ শতক জায়গা দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সির ছেলের বিরুদ্ধে। প্রতিবাদে সরব হয়েছেন গোটা রতুয়াবাসি। সোমবার সকাল থেকেই এই মর্মে রতুয়া হাই মাদ্রাসার সামনে মালদা হরিশচন্দ্র পুর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীরা।

দৈনিক বাজারের ব্যবসায়ী এবং গ্রামবাসীদের অভিযোগ, প্রায় ৯০ বছর ধরে এই বাজার বসে আসছে। কিন্তু এই বাজারের কিছু অংশ হঠাৎ করে দলীয় প্রভাব খাটিয়ে জবর দখল করতে চাইছে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সির ছেলে বাবু বক্সি। পুলিশ প্রশাসন এমনকি দলীয়ভাবেও ব্যাপারটি জানানো হয়েছে। প্রতিকার না হয় এদিন সকাল থেকেই তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভে শামিল হন। এই অন্যায়ের সুবিচার চাই তারা। যদি এই ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি ফোনে জানান, এখানে দলের কোনো সম্পর্ক নেই। তার পুত্রবধুর রেকর্ড সম্পত্তি রয়েছে সেই জায়গা। তাই দখল করার কোনো ব্যাপার নেই। ইচ্ছা করে এখানে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে জেলা সভাপতির ছেলে বাবু বক্সি কোন মন্তব্য করতে চাননি।
দেখুন ভিডিও-

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI