বাংলায় বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা। একেবারে নজিরবিহীনভাবে পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ৮ দফায় ভোটগ্রহণের ঘোষণা করল নির্বাচন কমিশন।
দিল্লিতে সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানান, পশ্চিমবঙ্গে মোট ৮ দফায় ভোটগ্রহণ হবে।
প্রথম দফার ভোটগ্রহন আগামী ২৭শে মার্চ। ভোট হবে ৩০ টি কেন্দ্রে। (পুরুলিয়া, বাঁকুড়া ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর পার্ট ওয়ান, পূর্ব মেদিনীপুর পার্ট ওয়ান)।
দ্বিতীয় দফায় ভোটগ্রহণ ১ এপ্রিল। ভোট হবে ৩০ টি আসনে। (বাঁকুড়া পার্ট টু, পূর্ব মেদিনীপুর পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট ওয়ান)।
তৃতীয় দফায় ভোটগ্রহণ ৬ এপ্রিল। ভোট হবে ৩১ টি আসনে।
চতুর্থ দফায় ভোটগ্রহণ ১০ এপ্রিল। ভোট হবে ৪৪ টি আসনে। (হাওড়া পার্ট টু, হুগলি পার্ট টু, দক্ষিণ ২৪ পরগনা পার্ট থ্রি)।
পঞ্চম দফার ভোটগ্রহণ ১৭ এপ্রিল। ভোট হবে ৪৫ টি আসেন। (উত্তর ২৪ পরগনা পার্ট ওয়ান, নদিয়া পার্ট ওয়ান, পূর্ব বর্ধমান পার্ট ওয়ান, জলপাইগুড়ি)।
ষষ্ঠ দফায় নির্বাচন ৪৩টি আসনে। ভোটগ্রহণ ২২ এপ্রিল। (উত্তর ২৪ পরগনা পার্ট টু, পূর্ব বর্ধমান পার্ট টু ও নদিয়া পার্ট টু)।
সপ্তম দফায় নির্বাচন ৩৬টি আসনে। ভোটগ্রহণ ২৬ এপ্রিল। (মালদহ পার্ট ওয়ান, মুর্শিদাবাদ পার্ট ওয়ান, পশ্চিম বর্ধমানের ৫টি, কলকাতা দক্ষিণ)।
অষ্টম দফায় ভোট গ্রহন ২৯ এপ্রিল। ভোট হবে ৩৫টি আসনে। (মালদহ পার্ট টু, মুর্শিদাবাদ পার্ট টু, বীরভূম, কলকাতা উত্তর)।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI