একে একে সব রাজনৈতিক দলই আসন্ন পৌরসভা নির্বাচন নিয়ে তাদের কর্মসূচি ঘোষণা করছে। আজ আসন্ন পৌরসভা নির্বাচনকে লক্ষ্য করে তৃণমূল কংগ্রেস ঘোষণা করল নতুন কর্মসূচি ,”বাংলার গর্ব মমতা”। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি ঘোষণা করে । আজ থেকে আগামী ৭৫ দিন পর্যন্ত ৩ ভাগে চলবে তৃণমূলের এই কর্মসূচি ।এই কর্মসূচির মাধ্যমে বাংলার আড়াই কোটি মানুষের সঙ্গে জনসংযোগ করা হবে ।
নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে মমতা ব্যানার্জির কর্মীদের উদ্দেশ্যে করে বলেন, মন থেকে অহংকার দূর করে সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে হবে। আমাদের আরো নম্র বিনয়ী হতে হবে। সিপিএমের ৩৪ বছরের আমলে যে কাজ হয়নি, তা হয়েছে তৃণমূল সরকারের আমলে। বাংলাকে উন্নয়নের শীর্ষে নিয়ে গেছে তৃণমূল সরকার তা সাধারণ মানুষকে জানাতে হবে।
আজ দিল্লির হিংসা নিয়ে মুখ খুললো মমতা ব্যানার্জি, দিল্লির মাটিতে যা ঘটেছে তার ধিক্কার জানায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন, দিল্লির হিংসার ঘটনা পূর্বপরিকল্পিত গণহত্যা। গুজরাটের দাঙ্গার মডেল দিল্লিতে প্রয়োগ করা হয়েছে।
মমতা ব্যানার্জি গতকালের কলকাতায় বিজেপির “গোলি মারো” স্লোগান নিয়ে সরব হন । তিনি জানান, এটা দিল্লি নয় এটা কলকাতা, যারা এই স্লোগানটি দিয়েছেন তাদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা বেআইনি কথা বলবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এদিন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চারণ নিয়ে সরব হয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।তিনি জানান, এটি ট্রাম্পের ভুল নয় আমাদের ভুল,আমরা তাকে শেখাতে পারিনি। বিবেকানন্দের নাম ভুল উচ্চারণ করা এটা দেশের অসম্মান।
কাউন্সিলরদের উদ্দেশ্যে মমতা ব্যানার্জি জানায়, ভালো কাজ করলে তার টিকিট সিকিওর, আর খারাপ কাজ করলে তার টিকিট ইনসিকিওর।
এদিনের সভায় মমতা ব্যানার্জি বলেন বাইরে থেকে বাংলায় লোক ডুকছে তিনি কর্মীদের নির্দেশ দেন এ বিষয়ে লক্ষ্য রাখার জন্য। যাতে কেউ বাইরে থেকে ঢুকে বাংলায় অশান্তি সৃষ্টি না করতে পারে। মুখ্যমন্ত্রী বাংলার মানুষকে কোনরকম প্ররোচনায় কান না দেওয়ার জন্য বলে।

ভোটের আগে তৃণমূলের ‘স্পেশাল ৪০’, আগামী সপ্তাহ থেকেই জেলায় জেলায় প্রচার শুরু

দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন, তবু ভোটার তালিকায় ‘বিচারাধীন’ রিচা ঘোষ! নড়েচড়ে বসল কমিশন

আমেরিকা-ইজরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা খামেনেই

বাঙ্কার বাস্টার–টমাহকের আঘাতে কাঁপল ইরান, হামলার ফুটেজ প্রকাশ ইজরায়েলের

Iran Missile Strike: ইরানের হামলার পরেই খালি করা হচ্ছে বুর্জ খলিফা?

পশ্চিম এশিয়ায় একাধিক দেশে হামলা ইরানের! উদ্বেগে বিশ্ব

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমেছে মোট সংখ্যা, ৬০ লক্ষের বেশি নাম এখনও বিচারাধীন

“We Cannot Let a Terror State Go Nuclear”: Donald Trump Confirms U.S. Strike on Iran

SIR in Bengal : কাল ভোটার তালিকা প্রকাশ! কীভাবে খুঁজবেন আপনার নাম?

ডলারের বিকল্প পথে কি BRICS? ডিজিটাল মুদ্রা সংযোগের প্রস্তাব দিল RBI